× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবাহনী-প্রাইম ব্যাংকের জয়ের দিনে রূপগঞ্জের হার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩ ১৭:০৫ পিএম

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩ ১৮:১৩ পিএম

আবাহনী-প্রাইম ব্যাংকের জয়ের দিনে রূপগঞ্জের হার

ডিপিএলের লিগ পর্বের শেষ রাউন্ডে জয় পেয়েছে আবাহনী ও প্রাইম ব্যাংক। তবে হাই ভোল্টেজ ম্যাচে শেখ জামালের কাছে হেরেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। সিটি ক্লাবের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে আবাহনী। অগ্রণী ব্যাংকের বিপক্ষে প্রাইম ব্যাংকের জয় ৬ উইকেটে। অন্যদিকে লিজেন্ডস অব রূপগঞ্জ হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে।

মিরপুরে আগে ব্যাটিংয়ে নেমে উসমান খান, সাদমান ইসলাম ও জহুরুল ইসলামের হাফ সেঞ্চুরিতে ২৭৩ রানের সংগ্রহ পায় অগ্রণী ব্যাংক। উসমান ৫৩, সাদমান ৬২ ও জহুরুল ইসলাম ৫৮ রান করেন। প্রাইম ব্যাংকের হয়ে করিম জানাত নেন ২ উইকেট। জবাবে নাসির হোসেনের ১১২ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটের জয় পায় প্রাইম ব্যাংক। এ ছাড়াও মুশফিকুর রহিম করেন ৫৩ রান।

বিকেএসপিতে সেঞ্চুরি পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। তার সেঞ্চুরিতে সিটি ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে আবাহনী। আবাহনীর হয়ে ২৯ রানে ৪ উইকেট নেন রিশাদ হোসেন।

বিকেসপির অন্য ম্যাচে পারভেজ রসুলের বোলিং তোপে মাত্র  ১৬২ রানে থামে লিজেন্ডস অব রূপগঞ্জের ইনিংস। দলটির হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন ইরফান শুক্কুর। জবাবে সাইফ হাসানের ৭৮ ও রবিউল ইসলাম রবির ৫৮ রানে ভর করে সহজ জয় পায় শেখ জামাল। লিজেন্ডস অব রূপগঞ্জকে হারালেও পয়েন্ট তালিকায় শীর্ষে উঠতে পারেনি শেখ জামাল।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা