× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুযোগ নষ্টের পর রিয়ালের স্বস্তির জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩ ১৩:০৫ পিএম

সুযোগ নষ্টের পর রিয়ালের স্বস্তির জয়

কাদিজের বিপক্ষে লা লিগায় ২-০ ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ। পরিষ্কার ব্যবধানে জয়। কিন্তু তবুও আক্ষেপ—আরও কিছু গোল হতে পারত। বল দখল, আক্রমণে যে আধিপত্য আনচেলত্তির শিষ্যরা দেখিয়েছে সেই হিসেবে জয়টি পুরো ম্যাচকে প্রতিফলিত করছে না। একাধিক সুযোগ নষ্টের ম্যাচটি জিতে অবশ্য শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছে রিয়াল।

লিগে শনিবার কাদিজের বিপক্ষে একতরফা ম্যাচ হলেও রিয়ালকে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ৭২ মিনিট পর্যন্ত। নাচো ডেডলক ভাঙার পর শেষ দিকে স্বস্তির জয় এনে দেন অ্যাসেনসিও। ৩০ শতাংশ বল দখলে রাখা কাদিজ ১০ শটের তিনটি গোলমুখে রাখলেও গোল আসেনি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ শাণাতে থাকে আনচেলত্তির শিষ্যরা। কিন্তু অধরা গোলটি আসছিল না। বেশ কয়েকবার সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত বিরতিতে যেতে হয় গোলশূন্য থেকে। দ্বিতীয়ার্ধেও একই তালে সুযোগ হাতছাড়া করতে থাকে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ৫৭ মিনিটে ফাঁকা জাল পেয়েও কাজে লাগাতে পারেননি  রদ্রিগো। ৬৪ মিনিটে আবারও পোস্ট আটকে দেয় বেনজেমাকে।

আরও পড়ুন :

ম্যাচের ৭২ মিনিটে ভাঙে ডেডলক। অঁরেলিয়ে শুয়ামেনির পাস ধরে প্রায় ২৫ গজ দূর থেকে জোরাল শটে জালে পাঠান নাচো। চার মিনিট পর আরেকটি গোল করে রিয়াল। ভালভার্দের পাস বক্সে পেয়ে বাঁ দিক থেকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন অ্যাসেনসিও। শেষ বাশি বাজা পর্যন্ত ক্লিনশিট ধরে রাখে রিয়াল।

জয়ে ২৯ ম্যাচে ১৯ জয় ও ৫ ড্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে রিয়াল। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ৭২। আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে তারা মাঠে নামবে। প্রথম লেগে ২-০ গোলে জিতে এগিয়ে আছে তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা