× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও হার, চেলসির দুর্দশা কাটছেই না

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩ ১২:২৯ পিএম

আবারও হার, চেলসির দুর্দশা কাটছেই না

খেলোয়াড় কেনা হল, বদল হল কোচ—কিন্তু ফল সেই আগের মত। হারের বৃত্তে ঘুরতে থাকা চেলসি শনিবার রাতে হেরেছে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের কাছে। প্রিমিয়ার লিগ টেবিলে ব্লুজ দল নেমে গেছে শীর্ষ দশের আরও নিচে। কদিন আগে দায়িত্ব নেওয়া ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের অধীনে ক্লাবের এটি হ্যাটট্রিক হার।

লিগের ইতিহাসে এই প্রথম ব্রাইটনের কাছে নিজেদের ঘরের মাঠে হার দেখেছে চেলসি। সব প্রতিযোগিতা মিলিয়ে স্টাম্পফোর্ডের ক্লাবটি ছয় ম্যাচ জয়হীন থাকল। গতকাল চেলসি ঘরের মাঠে গোল পায় খেলা শুরুর ১৩ মিনিটেই। মিখাইলো মুদরিচের সহায়তায় গোল করেন ইংলিশ মিডফিল্ডার গ্যালাঘার।

আরও পড়ুন :

খেলার ৪২ মিনিটে সমতা ফেরান ওয়েলবেক। দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটে ম্যাচের রঙ বদলে দেয় ব্রাইটন। ৩০ গজের বেশি দূর থেকে জোরালো শটে গোল করেন প্যারাগুয়ান ফরোয়ার্ড এনকিসো। ২-১ ফলে লিড নেয় ব্রাইটন। যে গোলটি আর শেষ পর্যন্ত শোধ করতে পারেনি চেলসি। 

টেবিলে ৩১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে চেলসি এখন ১১ নম্বরে। ২৯ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে নম্বরে রয়েছে ব্রাইটন। মৌসুমে প্রথম দেখায় চেলসিকে বিধস্ত করে দিয়েছিল ব্রাইটন। সেবার ড্যানি ওয়েলবেক এবং জুলিও এনকিসোর দুর্দান্ত পারফর্মে ৪-১ ব্যবধানে জিতেছিল অ্যামেক্সের দল।

দিনের অপর ম্যাচে ঘরের মাঠে বোর্নমাউথের কাছে ৩-২ ব্যবধানে হেরেছে টটেনহ্যাম। ২-২ ফলে সমতায় থাকা ম্যাচে ৯৫তম মিনিটে বোর্নমাউথকে জয়সূচক গোল এনে দেন দিঙ্গো ওতারা। হারের পরে ৩১ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে টটেনহাম রয়েছে পাঁচ নম্বরে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা