× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মেসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৩ ২১:২৬ পিএম

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩ ২১:৪৩ পিএম

নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মেসি

লিওনেল মেসিকে চাচ্ছেন চারটি দেশের চারটি ক্লাব। ফরাসি লিগ ওয়ানের ক্লাব পিএসজির সঙ্গে নতুন চুক্তির সম্ভাবনা, স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনায় প্রত্যাবর্তন, সৌদি আরবের ক্লাব আল-হিলালে যাওয়া এবং এমএলএসের ক্লাব ইন্টার মায়ামিতে যাওয়া—মেসি কি করবেন, ভবিষৎ কোন ক্লাবের হয়ে খেলবেন?

আর্জেন্টাইন বিশ্বকাপজয়ীর পরবর্তী পদক্ষেপ নিয়ে এতদিন কথা উঠলেও সব সময় এড়িয়ে গেছেন। এবার তিনিই মুখ খুললেন। ভবিষৎ সম্পর্কে বলতে গিয়ে বল ঠেলে দিলেন সৃষ্টিকর্তার কোর্টে।

আরও পড়ুন :

ফ্রান্সের খ্যাতনামা প্রসাধনী ফ্যাশন হাউস লুই ভিতোঁর এক বিজ্ঞাপনচিত্রের প্রচারণার জন্য ধারণকৃত বিবৃতিতে নিজের পরবর্তী ঠিকানা নিয়ে কথা বলেছেন মেসি। তিনি বলেছেন, ‘ভবিষ্যতে আমার জন্য কী অপেক্ষা করছে, তা আমি নিজেও জানি না।’

মৌসুম শেষেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হবে মেসির। শুরুতে পিএসজির সঙ্গে নতুন চুক্তি হওয়ার কথা থাকলেও পরে নানা বিষয়ে সেটি এখন পর্যন্ত অনিশ্চিত। এরপর একাধিক গন্তব্যের কথা শোনা গেলেও কোনোটিই এখনো নিশ্চিত নয়। নিজের ভবিষ্যৎ নিয়ে মেসি বলেছেন, ‘আমি কল্পনা করতে পছন্দ করি। কী হতে পারে, তা নিয়ে ভাবতে পছন্দ করি। কিন্তু সত্যিই জানি না, আমার ভবিষ্যৎ কোথায়। সৃষ্টিকর্তা যেখানে রেখেছেন, সেখানেই হবে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা