× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজেদের ভুলে সেভিয়াতে আটকাল ইউনাইটেড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৩ ১১:৪৩ এএম

নিজেদের ভুলে সেভিয়াতে আটকাল ইউনাইটেড

ওল্ড ট্রাফোর্ডে এগিয়ে থেকেও শেষটা রাঙাতে পারলো না ম্যানচেস্টার ইউনাইটেড। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সেভিয়ার বিপক্ষে জোড়া আত্মঘাতী গোল হজম করে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে রেড ডেভিলরা।

ওল্ড ট্রাফোর্ডে প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখেছে সেভিয়া। টেন হাগ শিষ্যরা ম্যাচে এগিয়ে ছিল শক্তি-সামর্থ্য কিংবা পারফরম্যান্সের বিচারে। কিন্তু ইউরোপা লিগ মানেই যেন সেভিয়া। প্রতিযোগিতার সবচেয়ে সফলতম দলও তারাই। এখন পর্যন্ত সর্বোচ্চ ৬ বার ইউরোপা লিগের শিরোপা জিতেছে আন্দালুসিয়ান ক্লাবটি। তবে সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় এগিয়ে ছিল ইউনাইটেড। এদিন শ্রেষ্ঠত্ব প্রমাণে  সময় লাগল মাত্র ১৪ মিনিট। ২১ মিনিটে ফের সেভিয়ার জালে বল জড়িয়ে জোড়া গোল আদায় করেন শীতকালীন দলবদলে ধারে খেলতে আসা অস্ট্রিয়ান ফরোয়ার্ড মার্সেল সাবিতজার। তার জোড়া গোলে প্রথমার্ধে দাপট ইউনাইটেডরই।

প্রথমার্ধে তৈরি হওয়া সেই সুর অবশ্য কাটল দ্বিতীয়ার্ধে। ইউরোপার চেনা পরিবেশই যেন ম্যাচের শেষ ভাগে জাগিয়ে তুলল সেভিয়াকে। টাইরেল মালাসিয়ার আত্মঘাতী গোলে ৮৪ মিনিটে ব্যবধান কমায় সেভিয়া। যোগ করা সময়ে পাওয়া পরের গোলটিও ছিল আত্মঘাতী। এবার গোল আসল ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ের কাছ থেকে। শেষ পর্যন্ত জিততে না পারলেও দুর্দান্ত এ ড্রয়ে ঘরের মাঠে ইউনাইটেডের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে থেকেই খেলতে নামবে সেভিয়া। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা