× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোনালদোর সঙ্গে ঝামেলায় বরখাস্ত আল-নাসর কোচ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৩ ১৫:০৮ পিএম

রোনালদোর সঙ্গে ঝামেলায় বরখাস্ত আল-নাসর কোচ

আল-নাসরে ক্রিশ্চিয়ানো রোনালদো যোগ দেওয়ার পর থেকে প্রকাশ্যে সমালোচনা করছিলেন কোচ রুডি গার্সিয়া। সম্পর্কও দুজনের ভালো যাচ্ছিল না। শুধু রোনালদোই নন, ক্লাবের বাকি খেলোয়াড়দের সঙ্গেও খুব একটা ভালো সম্পর্ক ছিল না গার্সিয়ার। যার ফলে শেষ পর্যন্ত বরখাস্তই করা হলো তাকে।

স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, আল-নাসরের ড্রেসিংরুমের সঙ্গে সম্পর্ক খারাপ থাকায় চাকরিচ্যুত করা হয়েছে গার্সিয়াকে। ফরাসি কোচের কৌশলকেও কারণ হিসেবে দেখিয়েছে ক্লাব। গত বছরের ১ জুলাই আল-নাসরের কোচের দায়িত্ব এসেছিলেন গার্সিয়া।

গত ১০ মাসে গার্সিয়ার অধীনে আল-নাসর খেলেছে ২৬ ম্যাচ। ২৬ ম্যাচে জিতেছে ১৮ ম্যাচ, ড্র করেছে ৫ ম্যাচ ও হেরেছে ৩ ম্যাচ। চলতি মৌসুমে সৌদি প্রো লিগে এখনও সাত ম্যাচ বাকি রয়েছে আল-নাসরের। বছরের শুরুর দিকে আল-ইত্তিহাদের কাছে হেরে সৌদি সুপার কাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয় আল-নাসর।

সৌদি প্রো লিগে এখনও আছে দ্বিতীয় স্থানে। ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট সৌদির এই ক্লাবের। শীর্ষে থাকা আল ইত্তেহাদের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে রোনালদোদের দল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা