× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেনজেমার ম্যাচে চেলসিকে হারিয়ে সেমির পথে রিয়াল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৩ ০৪:৪৭ এএম

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩ ১১:০৯ এএম

বেনজেমার ম্যাচে চেলসিকে হারিয়ে সেমির পথে রিয়াল

ম্যাচটা কারিম বেনজেমারই ছিল। মাইলফলক ছোঁয়ার ম্যাচটা তিনি রাঙালেন গোল দিয়ে। সে ম্যাচে রিয়াল মাদ্রিদও খেলল রিয়ালের মতোই। শুরু থেকে শেষ পর্যন্ত ছড়ি ঘোরাল চেলসির ওপর। ২-০ গোলে জিতে শেষ চারের পথে অনেকটাই এগিয়ে গেল প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই চেলসি রক্ষণে ত্রাস ছড়িয়েছে রিয়াল। নিজেদের মাঠে ম্যাচে এগিয়ে যেতেও সময় নেয়নি একদমই। ২১তম মিনিটে মাঝমাঠ থেকে দানি কারভাহালের দারুণ এক বলে ভিনিসিয়াস হয়ে বলটা যায় বেনজেমার পায়ে, ফাঁকা পোস্টে বলটা জালে জড়াতে কোনো সমস্যাই হয়নি রিয়াল টালিসমানের। প্রতিযোগিতায় ৯০তম গোলটি পাওয়া হয়ে যায় বেনজেমার। তার সামনে এখন কেবল লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো।

তবে দ্বিতীয় গোলের জন্য রিয়ালকে অপেক্ষা করতে হয়েছে ৭৪ মিনিট পর্যন্ত। চেলসি এ সময় বেশ কিছু সুযোগ পেয়েছিল সমতা ফেরানোর। তবে কাজে লাগাতে পারেনি একটিও। ৬০ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ নিয়ে এগোতে থাকা রদ্রিগোকে ফাউল করে লাল কার্ড দেখেন বেন চিলওয়েল, ১০ জনে পরিণত হওয়া চেলসি ম্যাচটা খুইয়ে বসেছে তখনই।

ড্রয়ের চিন্তা ঝেড়ে ফেলে চেলসি এরপর মনোযোগ দেয় কম গোল হজমে। তবে তাদের সে চাওয়াও পূরণ হয়নি। ৭৪ মিনিটে মার্কো অ্যাসেনসিওর গোলে রিয়াল ২-০ গোলের জয় নিশ্চিত করে ফেলে। শেষ চারে উঠতে হলে ১৯ এপ্রিলের দ্বিতীয় লেগে রীতিমতো এভারেস্ট জয়ের মিশনেই নামতে হবে চেলসিকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা