× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হার্শা ভোগলের চোখে এশিয়া কাপের সেরা একাদশ

খেলাধুলা ডেস্ক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২২ ১৫:২১ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২ ১৫:৪৮ পিএম

ভারতের ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে। ছবি : সংগৃহীত

ভারতের ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের ১৫তম আসরের ফাইনালে গতকাল রোববার (১১ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা ২৩ রানে হারিয়েছে পাকিস্তানকে। এর মাধ্যমে ষষ্ঠবারের মতো শিরোপা ঘরে তুলল শ্রীলঙ্কা। 

এই টুর্নামেন্ট থেকে এশিয়া কাপের সেরা একাদশ বাছাই করেছেন ভারতের ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে।

তার একাদশে ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তার সঙ্গে আছেন আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। তিন নম্বরে রয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এ ছাড়া মিডল অর্ডারে ভোগলে রেখেছেন আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান, শ্রীলঙ্কার ভানুকা রাজাপাকসে এবং লঙ্কান কাপ্তান দাসুন শানাকাকে।

অলরাউন্ডার হিসেবে একাদশে জায়গা পেয়েছেন দুই পাকিস্তানি অলরাউন্ডার শাদাব খান এবং মোহাম্মদ নওয়াজ। 

এ ছাড়া পেস বিভাগের দায়িত্বে রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ নাসিম, ভারতের ভুবনেশ্বর কুমার এবং শ্রীলঙ্কার দিলশান মাদুশঙ্কা। 

জনপ্রিয় এই ধারাভাষ্যকারের সেরা একাদশে সুযোগ পাননি কোনো বাংলাদেশি ক্রিকেটার। মূলত টুর্নামেন্ট জুড়ে ব্যাটে-বলে ব্যর্থ ছিলেন টাইগাররা।

হার্শা ভোগলের বাছাই করা এশিয়া কাপ একাদশ

মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান), বিরাট কোহলি (ভারত), নাজিবুল্লাহ জাদরান (পাকিস্তান), ভানুকা রাজাপাকসে (শ্রীলঙ্কা), দাসুন শানাকা (শ্রীলঙ্কা), শাদাব খান (পাকিস্তান), মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান), ভুবনেশ্বর কুমার (ভারত), মোহাম্মদ নাসিম (পাকিস্তান) এবং দিলশান মাদুশঙ্কা (শ্রীলঙ্কা)।


প্রবা/আরএম/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা