× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইপিএলে এক ওভারে পাঁচ ছক্কা মেরেছেন যারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩ ২৩:২০ পিএম

আপডেট : ১১ এপ্রিল ২০২৩ ২৩:২৩ পিএম

আইপিএলে এক ওভারে পাঁচ ছক্কা মেরেছেন যারা

রবিবার গুজরাটের বিপক্ষে কলকাতার জয়ের ম্যাচে শেষ ওভারে পাঁচটি ছক্কা হাঁকিয়ে হইচই ফেলে দিয়েছেন রিঙ্কু সিং। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি। তবে আইপিএলে এক ওভারে পাঁচ ছক্কা হাঁকানো একমাত্র ব্যাটার নন রিঙ্কু। তার আগেও এমন কীর্তি আছে আরও চার ব্যাটারের।

আরও পড়ুন : ৩০০ ছক্কার মাইলফলকে প্লেসিস

২০১২ সালের আইপিএলের প্রথম ক্রিকেটার হিসেবে পুনে ওয়ারিয়র্সের বোলার রাহুল শর্মার এক ওভারে পাঁচটি ছক্কা হাঁকান বেঙ্গালুরু তারকা ক্রিস গেইল। ম্যাচে ৮১ রানের ইনিংস খেলেন গেইল।

এরপর ২০২০ আইপিএলে এক ওভারে পাঁচটি ছক্কা হাঁকানোর কীর্তি গড়েন রাজস্থান র‌য়্যালসের রাহুল তেওটিয়া। পাঞ্জাবের বিপক্ষে ২২৪ রান তাড়া করা ম্যাচে শেলডন কটরেলকে একই ওভারে পাঁচটি ছক্কা মারেন তিনি। করেন ৩১ বলে ৫৩ রান। ম্যাচটি চার উইকেটে জেতে রাজস্থান।

২০২১ আইপিএলে বেঙ্গালুরুর হর্ষ প্যাটেলের এক ওভারে পাঁচটি ছক্কা হাঁকান রবীন্দ্র জাদেজা। ম্যাচে ২৮ বলে ৬২ রানে অপরাজিত থাকেন জাদেজা। গত আসরেও এক ওভারে পাঁচটি ছক্কা দেখেছেন ফ্র্যাঞ্চাইজিটির দর্শকরা। কলকাতার শিভাম মাভির এক ওভারে পাঁচ ছক্কা হাঁকান লক্ষ্নৌর মার্কাস স্টয়নিস ও জেসন হোল্ডার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা