× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোমাঞ্চ ছড়িয়ে ম্যাচ জিতল লক্ষ্ণৌ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩ ১০:৫০ এএম

রোমাঞ্চ ছড়িয়ে ম্যাচ জিতল লক্ষ্ণৌ

কলকাতা- গুজরাট ম্যাচের থ্রিলার শেষ হতে না হতেই নতুন থ্রিলার নিয়ে হাজির লক্ষ্ণৌ- ব্যাঙ্গালুরু। জয়ের জন্য শেষ ওভারে লক্ষ্ণৌর দরকার ৫ রান, হাতে ৩ উইকেট। সহজ সমীকরণের এই ম্যাচটাতেই ছড়িয়ে গেল কত রোমাঞ্চ। সেই রোমাঞ্চে জয় পেয়েছে  লক্ষ্ণৌ সুপার জায়ান্টসই। তবে সহজ ম্যাচটা জিতেছে কঠিন করে। হর্ষল প্যাটেলের শেষ বলে বাই থেকে ১ রান নিয়ে কোনো রকমে দলকে জিতিয়েছে আবেশ খান। আর তাতেই শেষ বলে ১ উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে লক্ষ্ণৌ।

এর আগে আগে ব্যাট করে ২ উইকেট খরচায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ২১২ রান তুলে। ৪৪ বলে ৪টি করে চার ও ছক্কায় ৬১ রান করে সাজঘরের পথ ধরেন কোহলি। ফাফ ডু প্লেসির সঙ্গে যোগ দিয়ে দ্রুত রান তোলায় হাত লাগাব গ্লেন ম্যাক্সওয়েল। শেষ ৭ ওভারে ১০৮ রান তুলে ২ উইকেটে ২১২ রানের সংগ্রহ পেয়ে যায় ব্যাঙ্গালুরু।ম্যাক্সওয়েল ২৯ বলে ৫৯ রান করেন। শেষ পর্যন্ত ৪৬ বলে ৭৯ রানে অপরাজিত থাকেন ডু প্লেসি।

 বড় রান তাড়ায়  লক্ষ্ণৌর হয়ে কাজটা শুরু করেছিলেন মার্কাস স্টয়নিস। ২৩ রানে ৩ উইকেট পড়ার পর ক্রিজে এসে ৫ ছক্কা ও ৬ চারে ৩০ বলে ৬৫ রান করেন এই অস্ট্রেলিয়ান।

স্টয়নিসের ভিতে দাঁড়িয়েই ঝড় তোলেন নিকোলাস পুরান। ৭ ছক্কা ও ৪ চারে ১৯ বলে খেলেছেন ৬২ রানের দানবীয় ইনিংস। এটি আইপিএলের এবারের মৌসুমে দ্রুততম ফিফটি। জয়ের পথে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে নামা আয়ুশ বাদোনির ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৩০ রানের ইনিংস।

এ জয়ে ৪ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে লক্ষ্ণৌ। ৪ ম্যাচ শেষ দলটির পয়েন্ট ৬। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা