× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়া কাপের আগেই তৈরি হবে বিশ্বকাপ দল

প্রবা প্রতিবেক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ১৩:২০ পিএম

আপডেট : ১০ এপ্রিল ২০২৩ ১৩:৪০ পিএম

এশিয়া কাপের আগেই তৈরি হবে বিশ্বকাপ দল

আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ শেষ হতে না হতেই ঘোষিত হয়েছে ফিরতি সিরিজের দল। দ্বিপক্ষীয় সিরিজের দলের চেয়ে বিসিবির নির্বাচকদের বেশি মাথাব্যথা বিশ্বকাপ দল নিয়ে। বছরের মাঝামাঝি অনুষ্ঠেয় এশিয়া কাপের আগে বিশ্বকাপের দল প্রস্তুত করে ফেলবেন। এর জন্য চলছে সব ধরনের পরীক্ষানিরীক্ষাও।

বিশ্বকাপের দল তৈরিতে ইতোমধ্যে একটি ক্রিকেটার পুল তৈরি করেছেন নির্বাচকরা। জাতীয় দল ও আশপাশে থাকা ক্রিকেটারদের পারফরম্যান্সে চোখ আছে তাদের। এ নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘আমরা একটা পুল করেছি। সেখানে কিছু খেলোয়াড়কে সুযোগ দিয়েছি। আশা করি এশিয়া কাপের আগেই বিশ্বকাপের দলটা করে ফেলব। এর আগে আমরা খেলোয়াড়দের সব ধরনের পারফরম্যান্স বিবেচনা করব। কাউকে চোখের আড়াল করা হবে না।’

ক্রিকেটারদের পুল তৈরি করায় নতুনদেরও বাজিয়ে দেখবেন নির্বাচকরা। এজন্য আয়ারল্যান্ড ও আফগানিস্তান সিরিজে বিশ্রামে থাকতে পারেন অভিজ্ঞ অনেক ক্রিকেটার। ‘অবশ্যই অনেক খেলোয়াড়কে আমাদের পরিকল্পনার মধ্যে রেখেছি। সবাইকে মনিটরিং করা হচ্ছে। এর মধ্যে কিছু কিছু খেলোয়াড়কে ছুটি দিয়েছি কিছু সিরিজের জন্য।’Ñ যোগ করেন নান্নু।

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে বসবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ওয়ানডে সুপার লিগের শেষ সিরিজের আগেই এ আসরে সরাসরি খেলার সুযোগ মিলেছে বাংলাদেশের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা