× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধোনির নেতৃত্বগুণে মুগ্ধ উথাপ্পা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ০২:১৭ এএম

আপডেট : ১০ এপ্রিল ২০২৩ ০২:১৯ এএম

ধোনির নেতৃত্বগুণে মুগ্ধ উথাপ্পা

বছর দুয়েক আগে মহেন্দ্র সিং ধোনির শেষ দেখে ফেলেছিলেন গৌতম গম্ভীর। প্রশ্ন রেখেছিলেন, কীসের ভিত্তিতে খেলা চালিয়ে যাচ্ছেন? ধোনির নেতৃত্বের দিকেও আঙুল তুলেছিলেন গম্ভীর। কিন্তু পুরো উল্টো অবস্থানে রবিন উথাপ্পা। উথাপ্পার মতে, প্রতিপক্ষ ব্যাটসম্যানদের মন নিয়ে খেলার ক্ষমতা আছে ধোনির।

আরও পড়ুন : উয়েফার উপদেষ্টা পর্ষদে আনচেলত্তি-জিদান-মরিনহো

ভারতের সাবেক অধিনায়কের মনস্তাত্ত্বিক গুণে মুগ্ধ তার একসময়কার জাতীয় দলের সতীর্থ উথাপ্পা। শুধু বোলারদের নয়, ধোনির নেতৃত্বের চাল এখনও দারুণভাবে কাজ করে প্রতিপক্ষের কিংবা নিজের বোলারদের ওপরও।

উথাপ্পা বলেছেন, ‘ধোনি এমন জায়গাগুলোয় ব্যাটসম্যানদের শট খেলতে বাধ্য করে, যেখানে তারা খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ করে না। সে প্রতিপক্ষ ব্যাটারদের মন নিয়ে খেলে। শুধু ব্যাটারদেরই নয়, সে বোলারদের আলাদা করে ভাবতেও বাধ্য করে।’

ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও ধোনির অধিনায়কত্বে ভারত জিতেছে প্রায় সব শিরোপা। আইপিএলে চেন্নাই কিংসকেও জিতিয়েছেন চারবার ট্রফি। কদিন আগে চল্লিশ ছাড়ানো ধোনির ফিটনেস নিয়েও বলেছিলেন উথাপ্পা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা