প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ০০:২২ এএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৩ ১১:৩২ এএম
আইপিএল খেলতে রবিবার সন্ধ্যায় ঢাকা ছেড়েছেন লিটন দাস। সন্ধ্যা সাড়ে ৭টার ফ্লাইটে ঢাকা ছাড়া লিটন পৌঁছেছেন কলকাতায়। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে ঢাকা ছাড়ার আগে লিটন জানান, আইপিএলে খেলাটা তার জন্য শিক্ষা।
আরও পড়ুন : ডিপিএলে ফিরছেন মাহেদি
দেশ ছাড়ার আগে লিটন বলেন, ‘আমি জানি না সেখানে খেলব কি না (আইপিএলে কেকেআরের হয়ে) এবং আমি সেখানে ভালো খেলব কি না তার কোনো নিশ্চয়তা নেই তবে এটা শুধু একটি শেখার প্রক্রিয়া।’
তিনি আরও বলেন, ‘অবশ্যই আমি এখানে ২০-২৫ দিন থাকব এবংসমস্ত ক্ষেত্র সম্পর্কে ধারণা সংগ্রহের চেষ্টা করব যাতে এটি ভবিষ্যতে সাহায্য করতে পারে।’
সুযোগ পেলে কাজে লাগানোর ইঙ্গিতও দিয়ে রেখেছেন এই ডানহাতি ব্যাটার। বলেন, ‘যতদূর প্রস্তুতির কথা আমি অনুশীলন করেছি এবং আমি দীর্ঘ সময় ধরে খেলছি এবং এখন দেখা যাক কী হয়।’
আইপিএলে নিজের লক্ষ্য কী এমন প্রশ্নে লিটন জানান , ‘এমন কোনো লক্ষ্য নেই। সুযোগ পেলে ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব।’