প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩ ১৬:৫০ পিএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৩ ১৭:১১ পিএম
টসের আগ পর্যন্ত জানা যায়নি কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলছেন না হার্দিক পাণ্ডিয়া। আহমেদাবাদে নীতিশ রানার সঙ্গে গুজরাট টাইটানসের হয়ে টস করতে আসার পরই নিশ্চিত হয়, নেই টাইটানসদের নিয়মিত অধিনায়ক। দলের নিয়মিত অধিনায়কের অনুপস্থিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন রশিদ খান।
গত আসরে ফ্র্যাঞ্চাইজিটির সহঅধিনায়ক হিসেবে আফগান সুপারস্টার রশিদকে মনোনীত করে। এবার পেলেন নেতৃত্ব। হার্দিক টস করতে না আসায় গুঞ্জন ওঠে তার চোটে পড়া নিয়ে। তবে নেতৃত্বের আর্মব্যান্ড পরে নামা রশিদ জানিয়েছেন, অসুস্থতার কারণে নেই হার্দিক। পরের ম্যাচ থেকে গুজরাট তাকে পাবে।
হার্দিকের পরিবর্তে কেকেআরের বিপক্ষে অল-রাউন্ড তারকা বিজয় শঙ্করকে মাঠে নামিয়েছে টাইটানস।