খেলাধুলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২২ ১৯:৪৭ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৯:১১ পিএম
এশিয়া কাপের ফাইনালে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রাত ৮টায় খেলাটি শুরু হবে।
এর আগে ফাইনালে দুই দল মুখোমুখি হয়েছে তিনবার। দুবার জয় পেয়েছে লঙ্কানরা। এক জয়ে পিছিয়ে থাকা পাকিস্তানের সামনে এবার সমতা আনার সুযোগ।
এশিয়া কাপে সবচেয়ে বেশি ১১ বার ফাইনালে উঠে পাঁচবার শিরোপা জিতেছে শ্রীলঙ্কা। এশিয়ার এই আসরে ভালো করার অতীত ঐতিহ্য থাকায় গ্রুপ পর্বে বিদায়ের শঙ্কায় থাকা দলটি উঠে গেছে ফাইনালে।
দাসুন শানাকার দল আরেকটি মাস্টার ক্লাস দিয়ে চ্যাম্পিয়ন হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন।
শ্রীলঙ্কা একাদশ
কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিশাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দানুসকা গুনাথিলাকা, দাসুন শানাকা (অধিনায়ক), ভানুকা রাজাপাকসে, চামিকা করুনারত্নে, ওয়ানিদু হাসারাঙ্গা, মহেস থিকসানা, প্রামোদ মধুসান এবং দিলশান মধুশঙ্কা।
প্রবা/আরএম/এমজে