× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আম্পায়ারিং নিয়ে অসন্তোষ দেখিয়ে জরিমানার কবলে মিরাজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩ ১২:২৭ পিএম

আম্পায়ারিং নিয়ে অসন্তোষ দেখিয়ে জরিমানার কবলে মিরাজ

ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারিং নিয়ে বিতর্ক চলছেই। এক একটা ম্যাচ মাঠে গড়াচ্ছে, আর নিত্য নতুন আম্পায়ারিং-বিতর্ক জন্ম নিচ্ছে। গতকাল মোহামেডান ম্যাচেও যেমন নিল। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান আর মেহেদি হাসান মিরাজ মাঠে নেমেছিলেন এদিন। এসব ছাপিয়ে বড় হয়ে আসে আম্পায়ারিং বিতর্কই। সেই আম্পায়ারিং নিয়ে উষ্মা প্রকাশ করে এবার জরিমানার কবলে পড়েছেন মেহেদি হাসান মিরাজ।

ঘটনাটি ঘটেছে মোহামেডানের ইনিংসের ১৪তম ওভারের শেষ বলে। সিটি ক্লাবের স্পিনার আসিফ হাসান এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মিরাজকে। যে ঢঙে আউট হয়েছেন তিনি, তা নিয়েই যত অসন্তোষ মিরাজের। খালি চোখেই যে দেখা যাচ্ছিল, বলটা লেগ স্টাম্প মিস করবে অনায়াসে! 

যার প্রতিক্রিয়ায় মাঠেই অসন্তোষ প্রকাশ করেন তিনি। মাঠ থেকে বেরিয়ে তৃতীয় আম্পায়ারকে নিজের আউটের ভিডিও দেখান তিনি। সেখানে তৃতীয় আম্পায়ার অবশ্য কোনো প্রতিক্রিয়া দেখাননি। এরপর ড্রেসিংরুমে গিয়ে ভিডিওটি সাকিব আল হাসানসহ সব সতীর্থকে দেখান মিরাজ।

আম্পায়ারের সিদ্ধান্তের বিরূপ প্রতিক্রিয়া দেখিয়ে বিপাকে পড়েছেন মিরাজ। তার এই আচরণকে লেভেল-১ পর্যায়ের অপরাধ হিসেবে দেখা হয়েছে, জরিমানা করা হয়েছে ১০ হাজার টাকা। বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন ম্যাচ রেফারি আখতার আহমেদ শিপার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা