খেলাধুলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২২ ১৮:৪১ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৯:১১ পিএম
এশিয়া কাপের ফাইনালে কিছুক্ষণ পরেই মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। এর আগে ফাইনালে দুই দল মুখোমুখি হয়েছে তিনবার। দুবার জয় পেয়েছে লঙ্কানরা। এক জয়ে পিছিয়ে থাকা পাকিস্তানের সামনে এবার সমতা আনার সুযোগ।
এশিয়া কাপে সবচেয়ে বেশি ১১ বার ফাইনালে উঠে পাঁচবার শিরোপা জিতেছে শ্রীলঙ্কা। এশিয়ার এই আসরে ভালো করার অতীত ঐতিহ্য থাকায় গ্রুপ পর্বে বিদায়ের শঙ্কায় থাকা দলটি উঠে গেছে ফাইনালে।
দাসুন শানাকার দল আরেকটি মাস্টার ক্লাস দিয়ে চ্যাম্পিয়ন হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
ফাইনালে মুখোমুখি হওয়ার আগে দুই দলের একাদশ নিয়ে চলছে বিস্তর আলোচনা। কেননা সুপার ফোরের শেষ ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল শ্রীলঙ্কা। ওই ম্যাচে পরিবর্তিত একাদশ খেলিয়ে পাকিস্তানকে হারায় তারা।
কিন্তু বাকি ম্যাচগুলোতে যে একাদশ নিয়ে খেলেছে, সে একাদশেও পারফরম্যান্সও উড়ন্ত। ফাইনালে আগের একাদশে ফিরতে পারে লঙ্কানরা। স্পিন আক্রমণে দলের মূল ভার থাকবে হাসারাঙ্গার কাঁধে। ব্যাটিংয়ে ভরসা নিশাঙ্কা ও রাজাপক্ষে।
ফাইনালের মহড়া ম্যাচে হেরেছে পাকিস্তান। ওই ম্যাচে শাদাব খান ও নাসিম শাহ বিশ্রামে ছিলেন। শিরোপা লড়াইয়ের ম্যাচে ফিরবেন তারা। আফগানদের বিপক্ষে দুই ছক্কায় ফস্কে যাওয়া ম্যাচ জেতানো নাসিম আজও থাকবেন লাইমলাইটে।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ
পাথুন নিসানকা, কুশল মেন্ডিস, চারিথা আসালাঙ্কা, দানুসকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, আসিথা ফার্নান্দো, দিলশান মাসুশঙ্কা।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ
মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, ফখর জামান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, আসিফ আলী, খুশদীল শাহ, হারিস রউফ, নাসিম শাহ ও মোহাম্মদ হাসনাইন।
প্রবা/আরএম/এমজে