× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফাইনালে ফেবারিট পাকিস্তানই : ওয়াসিম আকরাম

খেলাধুলা ডেস্ক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২২ ১৭:৪০ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৯:১১ পিএম

ফাইনালে ফেবারিট পাকিস্তানই : ওয়াসিম আকরাম

এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান-শ্রীলঙ্কা। দুই দলের শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানকেই ফেবারিট বলছেন দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। 

অবশ্য শ্রীলঙ্কাকেও খাটো করছেন না ওয়াসিম। তার মতে, ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার তরুণদের ব্যাপারে সতর্ক থাকতে হবে পাকিস্তানকে।

বিবিএন স্পোর্টসে ওয়াসিম বলেছেন, এশিয়া কাপে পাকিস্তানের পারফরম্যান্স অসাধারণ। শ্রীলঙ্কার বিপক্ষে হারা ম্যাচে ব্যাটিংয়ে তাদের সেই একাগ্রতা দেখা যায়নি। বোলিং ডিপার্টমেন্ট অবশ্য ভালো ছিল। আশা করি তারা নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াবে।

তিনি আরও বলেন, তবু আমি মনে করি ফাইনালে পাকিস্তানই ফেবারিট। তবে রোমাঞ্চকর ক্রিকেট খেলতে থাকা এই তরুণ শ্রীলঙ্কাকে হালকাভাবে নেওয়া যাবে না।

প্রবা/আরএম/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা