× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আত্মজীবনী নিয়ে আসছেন ওয়াসিম আকরাম

খেলাধুলা ডেস্ক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২২ ১৬:৫৪ পিএম

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২ ১৭:১৩ পিএম

আত্মজীবনী নিয়ে আসছেন ওয়াসিম আকরাম

১৯৯২ সালের বিশ্বকাপজয়ী পাকিস্তানের ফাস্ট বোলার ওয়াসিম আকরামের আত্মজীবনী শিগগিরই প্রকাশ হবে।

রবিবার (১১ আগস্ট) ফেসবুকে নিজের জীবনীর প্রচ্ছদ প্রকাশ করেন ওয়াসিম আকরাম। 

ক্যাপশনে লেখেন, অবশেষে আপনারা সত্যটা জানবেন এবং আমার পক্ষ থেকে গল্প জানবেন। বিস্তারিত দ্রুতই জানানো হবে, সঙ্গেই থাকুন।

পাকিস্তানি ক্রিকেটারদের জীবন এমনিতেই চড়াই-উতরাইয়ে ভরা এক রোলার কোস্টার হয়ে থাকে। সুইং বোলিংয়ে বিশ্ব মাতানো ওয়াসিম আকরামের ক্রিকেটীয় জীবনে কলঙ্কও ছিল।

বিভিন্ন সময়ে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ এসেছে আকরামের বিরুদ্ধে। কখনও তা প্রমাণ না হলেও খোদ সতীর্থদের কাছ থেকে অভিযুক্ত হওয়া অস্বস্তি বাড়িয়েছে নিশ্চিতভাবেই। তবে কখনও নিজের গল্প শোনাননি ‘সুলতান অব সুইং’।

জীবনী লিখতে ওয়াসিম আকরামকে সাহায্য করেছেন গিডন হেইগ। পাকিস্তানি গণমাধ্যমকে ওয়াসিম আকরাম জানিয়েছেন, জীবনের বেশ কিছু অজানা অধ্যায় সামনে আনবেন তিনি।

এর আগেও ১৯৯৮ সালে ‘ওয়াসিম’ নামে একটি বই প্রকাশ করেছিলেন তিনি। সেই বইয়ের প্রধান লেখক ছিলেন ব্রিটিশ ক্রীড়া সাংবাদিক প্যাট্রিক মারফি। ওয়াসিম আকরাম নিজেও সেই বইয়ের সহলেখক ছিলেন।

১৯৮৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আকরামের। ১৯৯২ সালে বিশ্বকাপ জেতাতে বিশাল ভূমিকা পালন করেন ওয়াসিম। যার সুবাদে ১৯৯৩ সালে পাকিস্তানের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় তার হাতে। ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেন ৫৬ বছর বয়সী বাঁহাতি এই পেসার। ওয়ানডে ও টেস্ট ক্রিকেট মিলিয়ে ৯১৬ উইকেট শিকার করেছেন ওয়াসিম।  

প্রবা/আরএম/জেআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা