× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রুনালের অলরাউন্ড নৈপুণ্যে লক্ষ্ণৌয়ের জয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩ ১৩:০২ পিএম

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩ ১৩:৩৪ পিএম

ক্রুনালের অলরাউন্ড নৈপুণ্যে লক্ষ্ণৌয়ের জয়

ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে (আইপিএল) গতকাল রাতে নিজেদের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ২৪ বল ও ৫ উইকেটের বড় জয় তুলেছে স্বাগতিক লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। লো স্কোরিং ম্যাচে ক্রুনাল পান্ডিয়ার দৃঢ়তায় আসরে দ্বিতীয় জয় পেয়েছে লক্ষ্ণৌ। এ জয়ে তিন ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লোকেশ রাহুলের দল।

এদিন আগে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি হায়দরাবাদ। নির্ধারিত ওভারে ৮ উইকেট খরচায়  লক্ষ্ণৌকে ১২২ রানের টার্গেট ছুড়ে দেয় এইডেন মার্করামের দল। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ রান আসে রাহুল ত্রিপাঠির ব্যাট থেকে। এ রান করতে তিনি বল মোকাবিলা করেছেন ৪১টি। বাকিরাও তেমন কিছু করতে না পারলে অল্পতেই থামে হায়দরাবাদের ইনিংস। বল হাতে ৪ ওভার হাত ঘুরিয়ে ১৮ রান খরচায় ৩ উইকেট তুলে নেন ক্রুনাল।

আরও পড়ুন : ইমরান তাহির : বিশ্বাস যার মূলমন্ত্র

সহজ লক্ষ্যে পাওয়ার প্লেতে ২ উইকেট খরচায় ৪৫ রান জমা করে লক্ষ্ণৌ। রাহুল দলীয় সর্বোচ্চ ৩৫ রান করে আউট হওয়ার পর ২৩ বলে ক্রুনাল করেন ৩৪ রান। তাতে জয়ের খুব কাছে চলে যায় লক্ষ্ণৌ। শেষ দিকে মার্কাস স্টয়নিসের ১০ ও নিকলাস পুরানের ১১ রানে ভর করে জয়ের বন্দরে পৌঁছায় লক্ষ্ণৌ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা