প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৩ ০১:২০ এএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৩ ০১:৫৩ এএম
দক্ষিণ আফ্রিকা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার দায় নিয়ে নেতৃত্ব থেকে সরে দাঁড়ান পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফ। কারণ হিসেবে তখন জানিয়েছিলেন নতুনদের সুযোগ করে দিতেই তার এই সিদ্ধান্ত। সে জায়গায় এবার নিধা ধারকে অধিনায়ক করেছে পাকিস্তান।
আরও পড়ুন - সব অস্ত্রের ব্যবহার দরকার নেই
এখন থেকে পাকিস্তানের তিনটি ফরম্যাটেই নেতৃত্ব দেবেন তিনি। অধিনায়কত্ব ছাড়াও কোচ ও নির্বাচক কমিটিতে বদল এনেছে পিসিবি। প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে মার্ক কোলসকে। প্রধান নির্বাচকের দায়িত্ব সামলাবেন সেলিম জাফর।
নিধা ১৩০টি টি-টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ১২৬টি উইকেট শিকার করেছেন। সঙ্গে তার রান ১৬৮৭। এ ছাড়া ৯৯টি ওয়ানডে ম্যাচে তার শিকার ৯১। ৩৬ বছর বয়সি নিধা নেতৃত্ব নিয়ে বলেন, ‘এটি অনেক বড় দায়িত্ব এবং আমি আসন্ন প্রতিযোগিতায় পাকিস্তান দলকে নেতৃত্ব দেওয়ার জন্য অনেক উত্তেজিত বোধ করছি। আমার ওপর আস্থা রাখায় পিসিবির প্রতি কৃতজ্ঞতা এবং দলকে ভালো অবস্থানে নিতে নিজের সর্বোচ্চ চেষ্টাটা করব।’