× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রাইম ব্যাংকের সহজ জয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩ ২৩:৩৯ পিএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩ ২৩:৪২ পিএম

প্রাইম ব্যাংকের সহজ জয়

আল আমিন ইসলামের ঘূর্ণিজাদুতে ঢাকা লিওপার্ডসকে দেড়শর নিচে থামিয়ে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

আরও পড়ুন : প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত ল্যাম্পার্ড

শুক্রবার বিকেএসপির চার নম্বর মাঠে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৪২.১ ওভারে ৯ উইকেটে ১৪৮ রান করে লিওপার্ডস। রান তাড়া করতে নেমে মাত্র ৩১.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম ব্যাংক। ঢাকা লিওপার্ডসের হয়ে দলীয় সর্বোচ্চ ৫৩ রানের ইনিংস খেলেন অধিনায়ক সোহরাওয়ার্দী শুভ। প্রাইম ব্যাংকের হয়ে ৮ ওভার হাত ঘুরিয়ে ২০ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন আল আমিন জুনিয়র।

বিপরীতে প্রাইম ব্যাংকের হয়ে সর্বোচ্চ ৪৩ রান আসে ওপেনার শাহাদাত হোসেনের ব্যাট থেকে। অধিনায়ক মোহাম্মদ মিঠুন ৩৮ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। এ জয়ে ৮ ম্যাচে ৬ জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে আছে প্রাইম ব্যাংক। সমান ম্যাচে একটিতেও জেতেনি লিওপার্ডস।

সংক্ষিপ্ত স্কোর 

ঢাকা লিওপার্ডস : ১৪৮/১০, ৪২.১ ওভার (রাকিবুল ৩২, শুভ ৫৩; আল আমিন ২০/৩)

প্রাইম ব্যাংক : ১৫১/৪, ৩১.৫ ওভার (শাহাদাত ৪৩, আল আমিন ৩০, মিঠুন ৩৮*; আরিফুল ২৭/২)

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা