× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফাইনালের আগে লঙ্কান ক্রিকেটারদের সাহস দিলেন সাঙ্গাকারা

খেলাধুলা ডেস্ক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২২ ১৬:১১ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৯:১১ পিএম

ফাইনালের আগে লঙ্কান ক্রিকেটারদের সাহস দিলেন সাঙ্গাকারা

এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান-শ্রীলঙ্কা। ম্যাচটির আগে এক ভিডিও বার্তায় শ্রীলঙ্কার ক্রিকেটারদের সাহস জুগিয়েছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা।

লঙ্কান ক্রিকেট বোর্ডের পেজে প্রকাশিত ওই ভিডিওতে ক্রিকেটারদের প্রশংসা করেন তিনি।

সাঙ্গাকারা বলেছেন, দাসুন, তোমাকে এবং শ্রীলঙ্কা দলকে এই বার্তা পাঠানো আমার জন্য খুব আনন্দের ও সম্মানের। এশিয়া কাপের ফাইনালে মাঠে নামার আগে তোমাদের জন্য আমার শুভকামনা। আমি তোমাদের খেলা নিয়মিত দেখছি। তোমাদের দল কেবল এই এশিয়া কাপ নয়, পুরো মাসজুড়ে যেই ক্রিকেট খেলছো এটা অনুপ্রেরণামূলক। তোমরা অনেক ভালো খেলছো। তোমরা সবাই একেকজন নেতা। 

দল যখন খাদের কিনারায় তখনই তোমরা নিজেদের সেরা পারফরম্যান্স দিচ্ছো, যা সবাইকে অনেক আনন্দ দিচ্ছে। এর মাধ্যমে তোমার দল শ্রীলঙ্কার সবার ভালোবাসার পাত্র হয়ে উঠছো। সবকিছুর জন্য ধন্যবাদ।

সাঙ্গা আরও বলেন, আর কেবল একটি ম্যাচে তোমরা তোমাদের সেরাটা উপহার দাও। তোমাদের দলে অবিশ্বাস্য সব প্রতিভা এবং যোগ্য ক্রিকেটার রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমরা একটা দল হয়ে খেলছো। এখন মাঠে যাও এবং শিরোপা নিয়ে আস, শুভকামনা। 

এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আগে সাবেক ক্রিকেটারের এমন বার্তা নিশ্চয়ই আরও অনুপ্রেরণা দেবে লঙ্কান শিবিরকে। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে এশিয়া কাপের ফাইনাল। 

প্রবা/আরএম/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা