প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩ ১১:২২ এএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৩ ১২:৩৪ পিএম
আইপিএলে ষোলতম আসর খুব একটা ভালো যাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্সের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে শুরু। মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে আছে চোট সমস্যা, বিশেষ করে পেস বোলারদের চোট। ইনজুরির কারণে দলে নেই জসপ্রীত বুমরাহ। আগেই ছিটকে গিয়েছেন ঝাই রিচার্ডসন। এবার অস্ট্রেলিয়ার পেসারের বদলি নাম রিলি মেরেডিথকে টানলেন পাঁচবারের চ্যাম্পিয়ন।
রিলি জাতীয় দলের হয়ে ৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে নিয়েছেন ৮ উইকেট। অবশ্য আইপিএলে এবার নতুন নয়, আগেও ফ্রাঞ্চ্যাইজিভিত্তিক আসরটি খেলেছিলেন পাঞ্জাব কিংসের হয়ে। মুম্বাইয়ের হয়েও প্রথমবার নয়। এর আগেও রোহিত শর্মার দলে খেলেছিলেন অজি পেসার। বিগব্যাশে সবশেষ আসরে বল হাতে আগুন ঝরিয়েছেন মেরেডিথ। ছিলেন আসরের সর্বোচ্চ উইকেট শিকারি। ১৪ ম্যাচে তার ঝুলিতে এসেছিল ২১ উইকেট।
আরও পড়ুন :
রিচার্ডসনের বিকল্প হিসেবে লঙ্কান ক্রিকেটার দুশমান্থ চামিরার সঙ্গে আলোচনায় বসেছিল মুম্বাই। যদিও তার সঙ্গে সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত মেরেডিথের দিকেই যায় মুম্বাই। তাকে পেতে দলটি খরচ করেছে ১ কোটি ৫০ লাখ রুপি।