× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝোড়ো শুরুর পর লিটনের দুর্ভাগ্য

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩ ১১:১৬ এএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩ ১২:৩৯ পিএম

ঝোড়ো শুরুর পর লিটনের দুর্ভাগ্য

লক্ষ্যটা ১৩৮ রানের। এমন পরিস্থিতিতে উদ্বোধনী জুটিতে পরিবর্তন আনে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর বদলে তামিম ইকবালের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন লিটন দাস। বাংলাদেশকে এনে দিয়েছিলেন ঝোড়ো শুরুও। তবে তার ইনিংসটা বেশিক্ষণ স্থায়ী হলো না। দুর্ভাগ্যজনক এক আউটে শেষ হলো তার ইনিংস।

নিজের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে লিটন ঝড়ের আভাস দিয়েছিলেন। অ্যান্ডি ম্যাকব্রাইনের করা পরের বলটাতেও আরও এক ৪ হাঁকালেন। এরপর মার্ক অ্যাডায়ারের ২টি ওভারে আরও ২টি ৪। তাতেই ঝোড়ো সূচনাটা পেয়ে গিয়েছিল বাংলাদেশ। রান তুলছিল ওভারপ্রতি ৬-এরও বেশি।

ছন্দপতনটা হলো এর পরই, সেটাও দুর্ভাগ্যের আউটে। অ্যাডায়ারের একটি শর্ট বল পুল করতে গিয়ে মিস করে যান লিটন। সেটা এসে লাগে তার হেলমেটে, এরপর ভাঙে স্টাম্প। তাকে বিদায় করার পর খানিকটা স্লেজিং করতেও ছাড়েননি অ্যাডায়ার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা