× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিনের শুরুতেই ম্যাকব্রাইনকে ফেরালেন এবাদত, অলআউটের কাছে আইরিশরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩ ১০:২৪ এএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩ ১২:১৩ পিএম

দিনের শুরুতেই ম্যাকব্রাইনকে ফেরালেন এবাদত, অলআউটের কাছে আইরিশরা

দিনের পঞ্চম ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দিলেন এবাদত হোসেন। দারুণ এক বলে ফেরালেন আইরিশ অলরাউন্ডার অ্যান্ড্রু ম্যাকব্রাইনকে। যার ফলে অলআউটের কাছে চলে গেছে আয়ারল্যান্ড। বাংলাদেশের প্রয়োজন আর ১টি উইকেট।

দিন শুরুর একটু আগে পিচ রিপোর্টে বলা হলো টেস্টের চতুর্থ দিনে এসে উইকেট ফেটেছে। তবে সে ‘রাফ’টা স্টাম্পের লাইনে নয়। মানে সেখানে বল ফেললে ব্যাটারদের সুবিধাই হওয়ার কথা।

সেই স্টাম্পের লাইন থেকেই কি না বাংলাদেশকে দিনের প্রথম উইকেট এনে দিলেন এবাদত। অফ স্টাম্পে ফুলার লেন্থে বলটা করেছিলেন তিনি। যা আগের দিনের অপরাজিত ব্যাটার ম্যাকব্রাইনের রক্ষণ ভেঙে আঘাত হানল স্টাম্পে।

বাংলাদেশ তো শুরুটা এমনই চেয়েছিল!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা