× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডোনাল্ডও জানেন না সাকিবের বোলিং না করার কারণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৩ ০৫:০২ এএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩ ১১:৩৩ এএম

ডোনাল্ডও জানেন না সাকিবের বোলিং না করার কারণ

ঢাকা টেস্টে অধিনায়ক সাকিব আল হাসানকে বোলিংয়ে আসতে দেখাটা ছিল অমাবস্যার চাঁদের মতো। প্রথম ইনিংসে ৬৬ ওভারে বোলিংয়ে এসে করেছেন মাত্র ৩ ওভার। দ্বিতীয় ইনিংসে বোলিং উদ্বোধন করলেও তৃতীয় দিন পর্যন্ত করেছেন ১৩ ওভার। অলরাউন্ডার সাকিব কেন নিয়মিত বোলিং করেননি? এ প্রশ্নের উত্তর নেই পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের কাছেও। তার চোখে সাকিবের কোনো সমস্যা ধরা পড়েনি। অন্যদের সুযোগ দেওয়ার জন্য বোলিং করছেন না সেটাই ধারণা তার।

আরও পড়ুন : রাশফোর্ডে উদ্ধার ম্যানচেস্টার ইউনাইটেড

আইরিশদের প্রথম ইনিংসে বল হাতে ৩ ওভার বোলিং করে উইকেটশূন্য ছিলেন সাকিব। দ্বিতীয় ইনিংসের শুরুতে আইরিশদের ব্যাটিং ধসানোর কারিগরও ছিলেন। কিন্তু তৃতীয় দিনে এসে বোলিংয়ে নিয়মিত হননি। এর পরই ধারণা জেগেছে সাকিব ফিট কি না? এ প্রশ্নের জবাবে বোলিং কোচ বলেন, ‘তাকে ফিট মনে হয়েছে। আমি নিশ্চিত না।’

ফিট থাকলে কেন বোলিং করেননি সাকিব? এমন প্রশ্ন এলে বোলিং কোচ জানান তিনি নিশ্চিত নন। প্রশ্নটি সাকিবের কাছে করার পরামর্শ ছিল তার। বলেন, ‘নিশ্চিত না কেন আজকে পর্যাপ্ত সময় বোলিং করেনি। ১৩ ওভারে ২০-এর বেশি রান দিয়ে সে ২ উইকেট নিয়েছে। আমি বলব, সাকিবকেই এ প্রশ্ন (কেন বোলিং করেনি) করেন।’

সাকিব বোলিং না করলেও প্রশংসা ঠিকই করেছেন। তার বল না করা পার্থক্য তৈরি করেছে সেটাও খোলাস করেন ডোনাল্ড, ‘অবশ্য পার্থক্য তৈরি করেছে। কারণ এক প্রান্তে সে দারুণ বল করছে।’ সাকিবের পক্ষে সাফাইও ছিল ডোনাল্ডের কণ্ঠে, ‘আমাদের অন্যদের ব্যবহার করতে হবে। আমার মনে হয় মিরাজ, তাইজুল ও অন্য তিন পেসার সেরাটা চেষ্টা করেছে।’

বাংলাদেশের বাজে বোলিংয়ের দিনে ১৩১ রানের লিড পেয়েছে আয়ারল্যান্ড। আজ চতুর্থ দিন সকালে আইরিশদের দ্রুত গুটিয়ে দিয়ে আগে ব্যাটিংয়ে নামতে চান ডোনাল্ড। তৃতীয় দিনে বাজে বোলিংয়ে দিন কাটানো ডোনাল্ড বোলারদের পারফরম্যান্সে অখুশি ননÑ ‘না, আমি হতাশ না।’ পাশাপাশি আইরিশদের প্রশংসাও ছিল তার কণ্ঠে, ‘তারা আসলে সহনশীলতা, ধৈর্য ও সাহস দেখিয়েছে। একদম সত্যিকারের সাহস। এতদিন পর টেস্ট খেলতে নেমে তারা যে সাহস দেখিয়েছে, তাদের জন্য হ্যাটস অফ। আমার মনে হয় তারা সত্যিই গর্বিত হতে পারে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা