× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুরোনো ল্যাম্পার্ডে সুদিনের অপেক্ষায় চেলসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ২০:৫৩ পিএম

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩ ২১:০৯ পিএম

পুরোনো ল্যাম্পার্ডে  সুদিনের অপেক্ষায় চেলসি

২০০১ থেকে ২০১৪ মাঝের ১৩টি বছর মাঠ মাতিয়েছেন চেলসির হয়ে। এই সময়ে ফ্রাঙ্ক ল্যাম্পার্ড হয়েছেন ক্লাবটির ইতিহাসের সর্বাধিক ১৪৭টি গোলের মালিক। পরে ফুটবলকে বিদায় বলে ২০১৯ সালে চেলসির দায়িত্ব নেন ল্যাম্পার্ড। থিতু হতে পারেননি। ব্যর্থতাকে সঙ্গী করে ৮৪ ম্যাচ পর বরখাস্ত হন। সেই ল্যাম্পার্ড আবারও ফিরেছেন চেলসির কোচ হয়ে। গ্রাহাম পটারের বিদায়ের পর চেলসির তত্ত্বাবধায়ক হিসেবে কোচের দায়িত্ব সামলাবেন তিনি।

২০২১ সালে চেলসি থেকে বরখাস্ত হওয়ার পর এভারটনের ডাগআউটে বসেন ল্যাম্পার্ড। তবে পটারের ব্যর্থতায় ফের ডাক পড়ে তার। পুরোনো ঠিকানায় নতুন করে ফিরেছেন তিনি। মৌসুমের বাকি সময়টাতে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ক্লাবটির দেখভাল করবেন। যদিও কঠিন সময় পার করা চেলসিতে শুরু থেকেই বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাকে। নতুন মেয়াদে চেলসির আস্থা আদায়ে ফুটবলারদের মতো তাকেও দিতে হবে কঠিন পরীক্ষা। মৌসুমের আগামী ম্যাচগুলোতে ধারাবাহিক সাফল্য দেখাতে না পারলে মৌসুম শেষে বিদায় হবে তার।

ইংলিশ প্রিমিয়ার লিগে ধুঁকছে চেলসি। ২৯ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ১১। প্রায় অসম্ভব শীর্ষ চার থেকে সামনের চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করা। তবে সুযোগ আছে এ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে বাজিমাত করার। এ মাসেই রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে ল্যাম্পার্ডের দল। তবে প্রিমিয়ার লিগে ল্যাম্পার্ডের প্রথম পরীক্ষা আগামী ৮ এপ্রিল ওলভারহ্যামটনের বিপক্ষে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা