× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আয়ারল্যান্ডের স্বপ্নের এক দিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ১৭:১৯ পিএম

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩ ১৭:৩৮ পিএম

আয়ারল্যান্ডের স্বপ্নের এক দিন

দ্বিতীয় দিন শেষে ২৭ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল আয়ারল্যান্ড। শঙ্কা জেগেছিল ইনিংস হারের। তৃতীয় দিনে ব্যাট হাতে গড়ে তোলে দৃঢ় প্রতিরোধ। তাতেই ইনিংস হারের শঙ্কা কাটিয়ে লিড নিয়েছে দলটি। দিন শেষে ৮ উইকেটে ২৮৬ রান তুলেছে আইরিশরা। তাতে দলটি লিড পেয়েছে ১৩১ রানের।

এর আগে বাংলাদেশের চেয়ে ১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে আয়ারল্যান্ড। ২৭ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে যায় দলটি। তবে তৃতীয় দিনের শুরুতে গড়ে তোলে তুমুল প্রতিরোধ। বিশেষ করে, ৬ষ্ঠ ও ৭ম উইকেট জুটি আইরিশদের এনে দেয় লিড।

৬ষ্ঠ উইকেট জুটিতে লরকান টাকার ও হ্যারি টেক্টর তোলেন ৭২ রান। টেক্টর ৫৬ রানে আউট হলে ভাঙে এই জুটি। ৭ম উইকেট জুটিতে টাকার ও অ্যান্ডি ম্যাকব্রাইন গড়েন ১১১ রানের জুটি। এটি তাদের টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। টাকার ১০৮ রানে ফিরলে ভাঙে এই জুটি। টাকার তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। মাঝে মার্ক অ্যাডায়ার ১৩ রান করেন। দিন শেষে ম্যাকব্রাইন ৭১ ও হিউম ৯ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ৮৬ রানে নেন ৪ উইকেট। সাকিব আল হাসান নেন দুটি উইকেট।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা