× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যাডায়ারকে ফিরিয়ে স্বস্তি এনে দিলেন তাইজুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ১৬:৪৭ পিএম

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩ ১৭:৩২ পিএম

অ্যাডায়ারকে ফিরিয়ে স্বস্তি এনে দিলেন তাইজুল

‘টিজে, একটা হলেই খুশি’– ওভার দুয়েক আগে তাইজুল যখন বোলিং প্রান্তে এলেন, দলের কেউ একজন বলে উঠলেন কথাটা। সে ওভারে না হলেও, সতীর্থকে খুশি ঠিকই করলেন তাইজুল ইসলাম। মার্ক অ্যাডায়ারকে ফেরালেন, দলকে এনে দিলেন পরম আরাধ্য অষ্টম উইকেটের দেখা।

আগের দুই দিনই উইকেট গেছে ১২টি করে। সেখানে তৃতীয় দিনে এসে উইকেটটা বেশ ব্যাটিংবান্ধবই হয়ে উঠেছে। তিন সেশন মিলিয়ে সব মিলিয়ে পড়েছে চারটি উইকেট। তারই সবশেষটা গেছে তাইজুলের পকেটে। 

অফ স্টাম্পের বাইরে পড়ে বলটা খানিকটা টার্ন নিয়ে বেরিয়ে যাচ্ছিল, যাওয়ার আগে অ্যাডায়ারের ব্যাটেও ছোঁয়া ছিল বলের। উইকেটের পেছনে সহজ ক্যাচটা নিতে ভোলেননি উইকেটরক্ষক লিটন দাস। 

তাতে আইরিশদের ৮৪ বলে ৩১ রানের জুটির ইতি ঘটে। অ্যাডায়ার ফেরেন ৪৯ বলে ১৩ রান করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা