× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফজয়ীদের চেক নিয়ে অপেক্ষায় বিসিবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ২১:৫০ পিএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩ ২২:২৫ পিএম

সাফজয়ীদের চেক নিয়ে অপেক্ষায় বিসিবি

সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে বিসিবি। সেই পুরস্কার এখনও বুঝে পায়নি নারী ফুটবলাররা। বিষয়টি নিয়ে কিছুই জানেন না বলে অভিযোগ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের। বিসিবি অবশ্য জানাচ্ছে, অনেক দিন ধরেই চেক হস্তান্তর করার জন্য অপেক্ষায় আছে তারা। এই নিয়ে বাফুফের সঙ্গে যোগাযোগও করা হয়েছে।

সাফজয়ী নারীরা অর্থের অভাবে খেলতে যেতে পারেনি অলিম্পিকের বাছাইপর্ব। এরপরই সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি অর্থের অভাবের কথা জানান। পাশাপাশি বিসিবি থেকে পুরস্কারের অর্থ না পাওয়ার অভিযোগ করে বলেন, ‘মেয়েদের চ্যাম্পিয়ন হওয়ার পর মানিক (বাফুফে সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক) টাকা দিয়েছেন। সালাম (বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী) পে অর্ডার করে রেডি আছেন। বিসিবির খবর জানি না। অনেকে টিভির পর্দায় বলেছে... তাদের বলছি (আগামী) ২৪ তারিখ (এপ্রিলের) দল যাবে (সিঙ্গাপুরে এশিয়ান কাপ বাছাইপর্ব খেলতে), সেখানে টাকা দেন।’

এই কথার পর বুধবার (৫ এপ্রিল) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অবশ্য জানান ভিন্ন কথা। তার অভিযোগ বাফুফেই নিচ্ছে না পুরস্কারের অর্থ। এ বিষয়ে পাপন বলেন, ‘ওরা (বাফুফে) নেয় না। বারবার বলা হচ্ছে তো। অক্টোবর মাসে চেক সই করা একদম নামে... নামে।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গত বছরের ৪ অক্টোবর মেয়েদের জন্য চেক প্রস্তুত হয়েছে। এরপর থেকেই যোগাযোগ করা হচ্ছে বাফুফের সঙ্গে। এ নিয়ে তিনি বলেন, ‘আমাদের বোর্ড সভাপতি কথা দিয়েছিলেন (নারী ফুটবল) খেলোয়াড়দের ৫০ লাখ টাকা দেওয়ার ব্যাপারে। সেভাবেই বাফুফের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে। আসলে খেলোয়াড়দের সুবিধামতো সময়ে তাদের কাছে চেক তুলে দেওয়ার ইচ্ছে ছিল, সেটা মিলছিল না বলেই হয়তো দেরিটা হচ্ছিল। কিন্তু আমরা প্রস্তুত ছিলাম তিন-চার মাস আগে থেকেই এবং চেকও প্রস্তুত ছিল। সেটা আমরা যোগাযোগ করেছি এবং সাম্প্রতিক সময়েও আমরা কথা বলেছি।

বাফুফে সময় দিলে ঈদের আগেই চেক হস্তান্তর করতে চায় বিসিবি। এ নিয়ে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘উনারা সুবিধাজনক একটা সময় দিলে আমরা চেকগুলো হস্তান্তর করে দেব। অথবা যদি তা-ও না হয়, উনাদের সঙ্গে যোগাযোগ করেই যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেকগুলো পৌঁছে দেব। ইচ্ছে আছে ঈদের আগেই দিয়ে দেওয়ার।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা