× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু

খেলাধুলা ডেস্ক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২২ ১৯:৫৯ পিএম

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২ ২০:১৪ পিএম

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) ঢাকার হাতিরঝিলে প্রতিযোগিতাটি শুরু হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ বছর তৃতীয়বারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করেছে। 

প্রতিযোগিতার উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয় দুটি ইভেন্ট—ছেলে ও মেয়েদের ২১ কিলোমিটার ম্যারাথন দৌড় এবং ১৪ কিলোমিটার সাইক্লিং। এ প্রতিযোগিতায় দেশের ১২৫টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় সাত হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। এবারের ১২টি ইভেন্ট হলো--ফুটবল, ক্রিকেট, সাঁতার, অ্যাথলেটিকস, টেবিল টেনিস, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা, সাইক্লিং ও ব্যাডমিন্টন।

উদ্বোধনী দিনে ছেলেদের সাইক্লিংয়ে স্বর্ণপদক জিতেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) মার্কেটিং বিভাগের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী নোবেল দে। তার হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

প্রবা/আরএম/এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা