প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩ ২২:২৫ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৩ ২২:২৮ পিএম
মুদ্রার এপিঠ-ওপিঠ দুই পাশই দেখলেন মোহাম্মদ সিরাজ। আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর দুর্দান্ত শুরুর দিনে বল হাতে শাসন করলেন মুম্বাই ইন্ডিয়ানস ব্যাটারদের। সেদিনই গড়লেন এমন কীর্তি, যা আগে কোনো বোলার করেননি।
আরও পড়ুন : আইপিএলে ফিরেছেন চিয়ারলিডাররা
রেকর্ডটি লজ্জারও বলা চলে, সিরাজের জন্য কিছুটা বিব্রতকরও। আক্ষেপেও পুড়তে পারেন আরসিবির পেসার, ‘ইশ্, লাইন না হারালে!’
ঘটনা মুম্বাইয়ের বিপক্ষে ১৯তম ওভারে। আগের তিন ওভারে ৫ রান দেওয়া সিরাজের হাতে বল তুলে দিলেন অধিনায়ক ফাফ ডুপ্লেসিস। ইন সুইং, বাউন্সারের খেলা দেখানোর দিনে প্রথম দুটি বলও বুদ্ধিদীপ্ত করলেন সিরাজ। তৃতীয় বলেই হারালেন খেই। এরপর টানা চারটি ওয়াইড, পরের দুটি বল বৈধ হলেও পঞ্চম বলে আবার হারালেন লাইন।
এক, দুই করে ছয় বলের জায়গায় সিরাজ করলেন ১১টি বল। আইপিএলে আগে এমনটি ঘটেনি! দিনটি অবশ্য সিরাজের অম্লমধুর, ৪ ওভারে ২১ রান খরচায় একটি উইকেট দখলে তার, সঙ্গে অদ্ভুত রেকর্ড।