প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩ ১৪:২৭ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৩ ১৪:৩৭ পিএম
দ্বিতীয় সেশনের শুরুটা আয়ারল্যান্ড করেছিল ভালোভাবেই। হ্যারি টেক্টর আর লরকান টাকার মিলে শুরুর এক ঘণ্টায় কেবল হতাশাই উপহার দিয়েছেন বাংলাদেশকে। তবে এরপরই ম্যাচে দারুণভাবে ফিরে এসেছে বাংলাদেশ। ১৭ বলের এদিক ওদিকে তিন উইকেট তুলে নিয়ে আইরিশদের ঠেলে দিয়েছে ব্যাকফুটে।
মেহেদি হাসান মিরাজের বলে বোল্ড হয়ে হ্যারি টেক্টরের ফেরা দিয়ে শুরু। অভিষিক্ত কার্টিস ক্যাম্ফারের সঙ্গে ৭৩ রানের জুটি গড়েন তিনি। টেক্টর ৫০ রানে ফেরেন।
আইরিশদের জার্সিতে প্রথম টেস্ট খেলতে নামা পিটার মুর আসেন এরপর, যদিও বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। তাইজুলের শিকার হয়ে ফেরেন ১ রানে।
এরপর ক্যামফারও ফিরেছেন শিগগিরই, হন্তারক সেই তাইজুলই। ৩৪ রানে তাকে এলবিডব্লিউর শিকার করেন তাইজুল। ১৭ বলের এদিক ওদিকে ৩ উইকেট খুইয়ে আইরিশরা পড়ে গেছে বিপদেই।