× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাফ সেঞ্চুরির পর ফিরলেন টেক্টর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩ ১৪:০০ পিএম

হাফ সেঞ্চুরির পর ফিরলেন টেক্টর

দীর্ঘ চার বছর টেস্ট ক্রিকেটে ফেরা আয়ারল্যান্ডকে পথ দেখাচ্ছিলেন হ্যারি টেক্টর। ৮০ বলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। ইনিংস অবশ্য বড় করতে পারেননি। ৯২ বলে ৫০ রানে ফেরেন তিনি।

মেহেদি হাসান মিরাজের বলে বোল্ড হয়ে ফেরেন টেক্টর। এর আগে আরেক অভিষিক্ত কার্টিস ক্যাম্ফারের সঙ্গে ৭৩ রানের জুটি গড়েন। মূলত এই জুটিতেই বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল আইরিশরা। হেক্টর ফেরায় আপাতত ভেঙেছে এই স্বপ্ন। টেক্টর ৫০ রানে ফিরলেও ৩৩ রানে অপরাজিত আছেন ক্যাম্ফার। আইরিশদের জার্সিতে প্রথম টেস্ট খেলতে নামা পিটার মুরও বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি ১ রানে ফিরেছেন।

দ্বিতীয় সেশনে এখন পর্যন্ত দুইটি সাফল্য পেয়েছে। প্রথম সেশনে ৬৫ রান তুলে ৩ উইকেট হারিয়েছে দলটি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা