× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বালবার্নি-টেক্টরের প্রতিরোধ ভাঙলেন তাইজুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৩ ১১:৫৩ এএম

বালবার্নি-টেক্টরের প্রতিরোধ ভাঙলেন তাইজুল

শুরুর ধাক্কা সামলে অ্যান্ড্রু বালবার্নি আর হ্যারি টেক্টর প্রতিরোধ গড়ে দাঁড়িয়ে গিয়েছিলেন। তাইজুল ইসলামের আঘাতে সে প্রতিরোধ ভাঙল। এলবিডব্লিউর শিকার বানিয়েছেন আইরিশ অধিনায়ক বালবার্নিকে। 

শুরুর এক ঘণ্টায় দুটো উইকেট হাওয়া। এরপর অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি দাঁড়িয়ে গেলেন বুক চিতিয়ে। সঙ্গী হিসেবে পেয়েছিলেন হ্যারি টেক্টরকে। দুজনের জুটিতে শুরুর ধাক্কাটা সামলে ফেলার আভাস যখনই পাচ্ছিল আয়ারল্যান্ড, তখনই দৃশ্যপটে তাইজুলের আগমন।

তার অফ স্টাম্পে করা ফুলার লেন্থের বলটা সুইপ করতে চেয়েছিলেন অ্যান্ড্রু বালবার্নি। তবে লাইনটা মিস করে গেলেন পুরোপুরি, বলটা গিয়ে আঘাত হানল তার প্যাডে। এলবিডব্লিউর আবেদন তুলতেই সাড়া দিলেন আম্পায়ার আলিম দার। রিভিউ করেও রক্ষা মিলল না আইরিশদের, আম্পায়ার্স কলে রিভিউটা রক্ষা পেল কোনোক্রমে। ৫০ বলে ১৬ রান করে সাজঘরমুখো হন বালবার্নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা