× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুশফিকের অভাব সহজে পূরণ হবে না : বাশার

খেলাধুলা ডেস্ক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২২ ১৫:২৭ পিএম

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২ ১৫:৫৩ পিএম

মুশফিকের অভাব সহজে পূরণ হবে না : বাশার

মুশফিকের অভাব পূরণ করা মোটেও সহজ হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

শনিবার (১০ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন।

হাবিবুল বাশার সুমন বলেন, মুশফিকের গ্যাপটা বলেন বা অভাব সেটা পূরণ করা মোটেও সহজ হবে না। টি-টোয়েন্টি ফরম্যাট থেকে সে সরে গেছে। অবশ্য সোহান ফিরে এলে হয়তো জায়গাটা পরিপূর্ণ হবে।

এশিয়া কাপে বাংলাদেশ দল এবার পূর্ণ শক্তি নিয়ে দুবাই যেতে পারেনি। দলের গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটার ছিলেন ইনজুরিতে। অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনজুরি কাটিয়ে ক্রিকেটাররা ফিরলে দল আরও শক্তিশালী হবে বলে আশা করেন হাবিবুল বাশার সুমন।

তিনি বলেন, লিটন এই মুহূর্তে ভালো আছে। তাকে দেখে মনে হয় বেশ ভালো অবস্থায় আছে। ইয়াসির রাব্বি ফিটনেস পরীক্ষা দিয়েছে, সেখানে একটু কম স্কোর হলেও ভালো করেছে সে। এ ছাড়া হাসান মাহমুদ ফিট থাকলে দল আরও শক্তিশালী হবে, সঙ্গে সোহান আছে।

১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের ক্লাস। তিন দিনের ক্যাম্পে, সেখানে ৩০ জনের মতো ক্রিকেটারকে নিয়ে অনুশীলন করাবেন তিনি।

প্রবা/আরএম/এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা