× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বানভাসিদের জন্য দুই ছক্কা মারা ব্যাট নিলামে তুলছেন নাসিম শাহ

খেলাধুলা ডেস্ক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২২ ১৪:৫৫ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৯:১১ পিএম

বানভাসিদের জন্য দুই ছক্কা মারা ব্যাট নিলামে তুলছেন নাসিম শাহ

এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করা ম্যাচের শেষ ওভারে পাকিস্তানি ব্যাটার নাসিম শাহের দুই বলে দুই ছক্কা মারা ব্যাটটি নিলামে উঠছে। বানভাসি মানুষকে সহযোগিতা করতেই এ সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানি এই অলরাউন্ডার। 

ব্যাটটির মূল মালিক মোহাম্মদ হাসনাইন। তবে তিনি ব্যাটটি নাসিম শাহকে দিয়ে দেন।

বৃহস্পতিবার পিসিবি প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, মোহাম্মদ হাসনাইন জানান, সেই ব্যাটটা তিনি দিয়ে দিচ্ছেন নাসিমকে।

ছোট্ট সেই ভিডিও ক্লিপে তিনি বলেন, এতক্ষণে হয়তো আপনারা জেনে গেছেন নাসিম শাহর ইনিংস সম্পর্কে। যে ইনিংসটা সে খেলেছে দারুণভাবে, পাকিস্তানকে জিতিয়েছে, জাভেদ মিয়াঁদাদের স্মৃতি মনে করিয়ে দিয়ে আমাদের নাসিম আমাদের রাজপুত্র আমাদের বাঘ দুটো ছক্কা মেরেছে। এই ব্যাটটা, যেটা দিয়ে সে খেলেছে গত রাতে, সেটা আমার ব্যাট ছিল। আমি এই ব্যাট তাকে দিয়ে দিচ্ছি, সে এটা দিয়ে তার ইচ্ছেমতো কাজ করুক।

হাসনাইনের কাছ থেকে ব্যাট পাওয়ার পর নাসিম তাকে ধন্যবাদ জানান, এরপর তিনি জানান, এই ব্যাটটা তিনি নিলামে তুলছেন, যেন তার থেকে প্রাপ্ত অর্থ তিনি পাকিস্তানের বানভাসি মানুষের কল্যাণে ব্যয় করতে পারেন। 

প্রবা/আরএম/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা