× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উইলিয়ামসনের বদলে খেলবেন ‘ধারাভাষ্যকার’ স্মিথ!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩ ২২:২৫ পিএম

আপডেট : ০২ এপ্রিল ২০২৩ ২২:২৯ পিএম

উইলিয়ামসনের বদলে  খেলবেন ‘ধারাভাষ্যকার’ স্মিথ!

আইপিএল সবে শুরু। আর কেন উইলিয়ামসনের হলো শেষ। ব্যাপারটা এমন মন খারাপের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে খেলতে নেমেছিলেন নিউজিল্যান্ডের এ তারকা ক্রিকেটার। চ্যাম্পিয়ন গুজরাট টানটান্সের হয়ে প্রথম ম্যাচের পুরোটাও খেলতে পারেননি। ম্যাচ শেষের আগেই হাঁটুর চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে উইলিয়ামসনকে।

আরও পড়ুন : ইমরানের চোখে ভারত অহংকারী

চোট বেশ গুরুতর। যে কারণে শুধু মাঠই নয়, আইপিএলই ছাড়তে হচ্ছে গুজরাটের এ স্টার ব্যাটারকে। ভারতীয় এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে এবার আর উইলিয়ামসনকে পাওয়া যাবে না। আগামী সপ্তাহে দেশে ফিরে যাচ্ছেন।

উইলিয়ামসন দল থেকে ছিটকে যাওয়ায় এখন স্টিভেন স্মিথের দিকে হাত বাড়িয়েছে গুজরাট। অস্ট্রেলিয়ান এ তারকা ক্রিকেটার এখন ভারতেই রয়েছেন। নিলামে নাম না লেখানোয় দলও পাননি। যে কারণে স্মিথ ভারতে অবস্থান করছেন ধারাভাষ্যকার হিসেবে। এই সুযোগটাই কাজে লাগাতে চাচ্ছে ক্যাপ্টেন হার্দিক পাণ্ডিয়ার দল।

স্মিথের কাছে তার সহ-ধারাভাষ্যকাররা জানতে চেয়েছিলেন এবারের আসরে খেলবেন কি না। অজি ক্রিকেটারের উত্তর, ‘জানি না, আমি খেলার জন্য যোগ্য কি না। নিলামেও নাম রেজিস্ট্রি করাইনি। মনে হয় না আমার খেলার কোনো সুযোগ আছে। হয়তো আগামী বছর আমি আবার খেলতে পারব। দেখা যাক কী হয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা