প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩ ০৩:৩৭ এএম
ইনজুরির কারণে ব্রাজিলের হয়ে ছিলেন ব্রাত্য৷ আর্সেনালের হয়েও গ্যাব্রিয়েল জেসাস মাঠে নামছেন না তাও পাঁচ মাস। প্রিমিয়ার লিগে লিডসের বিপক্ষে ফিরেছেন সাবেক ম্যানচেস্টার সিটির তারকা, ফেরার ম্যাচেই বনেছেন নায়ক।
লিগে গুরুত্বপূর্ণ ম্যাচে আর্সেনালের বড় ব্যবধানের জয়ে জেসাসের অবদান জোড়া গোলের। এমিরেটস স্টেডিয়ামে শনিবার ম্যাচটি ৪-১ গোলে জিতেছে মিকেল আর্তেতার দল। আর্সেনালের অন্য দুটি গোল করেছেন ইংলিশ রক্ষণের তারকা বেন হোয়াইট ও সুইজারল্যান্ডের মিডফিল্ডার গ্রানিত জাকা।
একই দিনে লিগের অন্য ম্যাচে লিভারপুলকে ৪-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়েছে সিটি। টেবিলে ২৯ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্তেতার শিষ্যরা। ২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়নরা।Very happy for the day I have lived today. After a lot of hard work and perseverance on the rehab, here we are again. Let's go, gunners!#alômãe #gratidão #doperi pic.twitter.com/S1zU4VYVnY
— Gabriel Jesus (@gabrieljesus9) April 1, 2023