× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইপিএলের শুরুটা জয়ে রাঙাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৩ ০০:৪০ এএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৩ ১০:৪১ এএম

আইপিএলের শুরুটা জয়ে রাঙাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট

আইপিএলের শুরুর দিনই চলল ব্যাটিংতাণ্ডব। প্রথমে বিস্ফোরক ব্যাটিংয়ে দাপট দেখালেন ঋতুরাজ গাইকোয়াড। পরে ব্যাটিংয়ে ঝড় তুললেন শুভমান গিল। তবে ব্যাটিং লড়াইয়ে শেষ হাসিটা হাসলেন গিলই। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা খেলল চ্যাম্পিয়নের মতোই। রাজকীয় পারফরম্যান্সে শিরোপা ধরে রাখার মিশনটা শুরু করল গুজরাট টাইটানস।

চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়ে জয় দিয়ে আইপিএলে নতুন মিশনের শুরুটা রাঙাল বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস। রান বৃষ্টির ম্যাচে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার দল জয় নিশ্চিত করেছে ৪ বল হাতে রেখেই।

আরও পড়ুন : নারীদের ক্রিকেটে সাদা পোশাকের প্রথম সেঞ্চুরিয়ান মুর্শিদা

গাইকোয়াডের ব্যাটিং ঝলকানিতে চেন্নাই সুপার কিংস গড়ে রানের পাহাড়। ৭ উইকেটের বিনিময়ে নির্ধারিত ২০ ওভারে ১৭৮-এর বড় পুঁজিই গড়েছিল তারা।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে মারকুটে ব্যাটিং করেও সেঞ্চুরির দেখা পাননি গাইকোয়াড। ৮ রানের জন্য জাদুকরী ৩ অঙ্কের দেখা পাননি। ৫০ বলে ৪ বাউন্ডারি ও ৯ ছক্কায় গাইকোয়াড খেলেন ৯২ রানের দুরন্ত এক ইনিংস। সঙ্গে মইন আলির ব্যাট থেকে আসে ২৩ রান।

গুজরাট টাইটানসের হয়ে দুটি করে উইকেট নেন মোহাম্মদ শামি, ম্যাচসেরা রশিদ খান ও আলঝারি জোসেফ।

শুভমান গিলের ফিফটিতে ১৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে জয় তুলে নেয় গুজরাট টাইটানস। ৩৬ বলে ৬ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৬৩ রানের দুর্বার এক ইনিংস খেলে গুজরাট।

বিজয় শঙ্কর দলীয় স্কোরে যোগ করেন ২৭ রান। তার সঙ্গে ঋদ্ধিমান সাহা ২৫ ও সাই সুদর্শন এনে দেন ২২ রান। চেন্নাইয়ের হয়ে ৩৬ রান খরচ করে ৩ উইকেট শিকার করেন রাজবর্ধন হানগারগেকার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা