× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোহলি বেচে দিয়েছেন শখের গাড়ি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ মার্চ ২০২৩ ২২:৪৫ পিএম

আপডেট : ৩১ মার্চ ২০২৩ ২২:৫১ পিএম

কোহলি বেচে দিয়েছেন শখের গাড়ি

সময়ের সেরা ক্রিকেটারদের একজন বিরাট কোহলি। বার্ষিক আয়ের বিচারেও সেরাদের কাতারে থাকবেন। চাইলেই পূরণ করতে পারেন যেকোনো শখ। তার সেরকম এক শখের জিনিস হলো গাড়ি। যা কোনো কিছু না ভেবেই কিনে ফেলেন তিনি। পরে অবশ্য সেসবের বেশিরভাগই বিক্রি করে দিতে হয় তাকে। বিষয়টি নিজেই ‘আরসিবি বোল্ড ডায়েরিজ’অনুষ্ঠানে জানিয়েছেন কোহলি।


আরও পড়ুন - আইপিএলের চোট একাদশ

আইপিএল শুরুর আগে ওই অনুষ্ঠানে যোগ দিয়ে সঞ্চালকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার বেশিরভাগ গাড়িই কোনো কিছুই না ভেবে আবেগের বশে কিনে ফেলেছিলাম। সেগুলো খুব কমই চালানো হতো কিংবা একদম হয়নি। কাজটা অর্থহীন মনে হওয়ায় বেশিরভাগ গাড়িই বিক্রি করে দিয়েছি। এখন আমরা সেগুলোই ব্যবহার করি, যেগুলো সত্যিই প্রয়োজন। এটা আসলে বড় হয়ে ওঠারই অংশ, কী লাগবে আর কী লাগবে না, তা নিয়ে বোধটা আরও পরিণত করা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা