× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইপিএল

চোখ থাকছে তাদের ওপর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ মার্চ ২০২৩ ১৯:৩৭ পিএম

আপডেট : ৩১ মার্চ ২০২৩ ১৯:৩৮ পিএম

চোখ থাকছে তাদের ওপর

চার-ছক্কার রোমাঞ্চকর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম সংস্করণের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে আজ। ১০ দলের ফ্র্যাঞ্চাইজি লিগের প্রথম ম্যাচ রাত ৮টায় আহমেদাবাদের মুখোমুখি হবে গুজরাট টাইটান্স-চেন্নাই সুপার কিংস। আসর সামনে রেখে ইতোমধ্যেই প্রস্তুতি সেরেছে দলগুলো। ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের আগে নিজেকে প্রস্তুত করার সেরা মঞ্চ হতে যাচ্ছে এবারের আইপিএল। সে কারণেই ক্রিকেট বিশ্বের বাড়তি নজর থাকবে এবারের আইপিএলের ম্যাচগুলোতে। এবারের আইপিএল মাতাতে পারেন এমন সম্ভাবনাময় পাঁচ ক্রিকেটারকে নিয়ে তৈরি হয়েছে এই প্রতিবেদন


১. স্যাম কারান, পাঞ্জাব কিংস ( ইংল্যান্ড)

দামের বিচারে চলতি আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার তিনি। পাঞ্জাব কিংসকে ১৮.৫ কোটি রুপি খরচ করতে হয়েছে এই তরুণ অলরাউন্ডারকে পেতে। তার দিকে বিশেষ নজর থাকছে এই আইপিএলে। মূল কাজ বোলিংয়ের পাশাপাশি শেষদিকে ব্যাট হাতেও বড় ইনিংস খেলার সামর্থ্য রয়েছে তার। দ্রুত রান তুলতে পারেন। আইপিএলে এখন পর্যন্ত ৩২ ম্যাচে মাঠে নেমে ৩১ ইনিংস হাত ঘুরিয়েছেন ২৪ বছর বয়সি বাঁহাতি। এ সময়ে ৩১ গড়ে ৩২ উইকেট শিকার করেছেন এই ইংলিশ তারকা। যেখানে তার ক্যারিয়ার সেরা বোলিং ১১ রান খরচায় ৪ উইকেট। ২৩ বার ব্যাট করতে নেমে ২২ গড়ে ৩৩৭ রান করেছেন তিনি। যেখানে তার স্ট্রাইক রেট ১৪৯.৭৮।


আরও পড়ুন - এবারের আইপিএলে নতুন তিন নিয়ম


২. ক্যামেরুন গ্রিন, মুম্বাই ইন্ডিয়ান্স ( অস্ট্রেলিয়া)

অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট ও বিগ ব্যাশ মাতিয়ে জাতীয় দলেও নিয়মিত হয়ে গেছেন ২৩ বছর বয়সি এই অলরাউন্ডার। এবারই প্রথমবার আইপিএলে খেলার ডাক পেয়েছেন। তাকে দলে পেতে নিলামে বেশ ধকল পোহাতে হয়েছে মুম্বাইকে। নিলামের দ্বিতীয় সর্বাধিক দাম ১৭.৫ কোটি রুপিতে তাকে নিজের করে পেয়েছে রোহিত শর্মার দল। তার দিকে বিশেষ নজর থাকবে এবারের আইপিএলে। টি-টোয়েন্টিতে ব্যাটে বলে এখনও সাড়া ফেলতে না পারলেও নিজের দিনে প্রতিপক্ষকে একাই গুঁড়িয়ে দেওয়ার সামর্থ্য রয়েছে তার। ১৭৩.৭৫ স্ট্রাইক রেট যার বড় প্রমাণ। এখন পর্যন্ত ৮টি টি-টোয়েন্টিতে ১৩৯ রানের সঙ্গে ৫ উইকেট শিকার করেছেন তিনি।


৩. বেন স্টোকস, লখনউ সুপার জায়ান্টস (ইংল্যান্ড)

চোটের কারণে আগের আইপিএল খেলতে পারেননি। তবে এবারের আইপিএল খেলতে মুখিয়ে আছেন তিনি। আইপিএলে তার ক্যারিয়ারটাও বেশ সমৃদ্ধ। ৪৩ ম্যাচে ৪২ বার ব্যাট করতে নেমে ২৫ গড়ে ৯২০ রান করেছেন তিনি। যেখানে তার স্ট্রাইক রেট ১৩৪.৫। বল হাতেও দলের জয়ে ভূমিকা রাখতে পারেন তিনি। ৩৭ বার হাত ঘুরিয়ে ২৮ উইকেট নিয়েছেন তিনি। যেখানে তার সেরা বোলিং ফিগার ১৫ রান খরচায় ৩ উইকেট। 


৪. জস বাটলার, রাজস্থান র‌য়্যালস (ইংল্যান্ড)

ফর্মের তুঙ্গে রয়েছেন জস বাটলার। আগের আসরেই বুঝিয়েছেন টি-টোয়েন্টিতে নিজের দিনে কী করতে পারেন তিনি। আইপিএলে এক আসরে রেকর্ড ৪ সেঞ্চুরি করেছেন গত আসরেই। এরপর নেতৃত্ব দিয়েছেন ইংলিশদের বিশ্বকাপ জয়েও। গত আসরে ১৭ ইনিংস ব্যাট করে সমান ৪ সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিতে ৫৭.৫৩ গড়ে ৮৬৩ রান করেছেন তিনি। যেখানে তার স্ট্রাইক রেট ছিল ১৪৯.০৫। এ ছাড়াও আইপিএলের মোট ৮১ ইনিংসে তার রান ২৮৩১। জাতীয় দলের হয়েও সেরা সময় পার করছেন এই ইংলিশ অধিনায়ক। সবশেষ পাঁচ ইনিংসে দুটি হাফ সেঞ্চুরি আছে তার। যেখানে তার সর্বোচ্চ ইনিংসটি ভারতের বিপক্ষে ৮০ রান।


৫. লিটন দাস, কলকাতা নাইট রাইডার্স (বাংলাদেশ)

চলতি আইপিএলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন বাংলাদেশের ওপেনার লিটন কুমার দাস। ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন তিনি। তার দল কলকাতা আস্থা রাখতে পারে তার ব্যাটে। তিনি হয়ে উঠতে পারেন দলের ট্রাম কার্ড। ইংল্যান্ডের বিপক্ষে ৭৩ রানের ইনিংসের পর আয়ারল্যান্ডের বিপক্ষেও হাসছে তার ব্যাট। গত ম্যাচেই ২০০+ স্ট্রাইক রেটে ব্যাট চালিয়ে ক্যারিয়ার সেরা ৮৩ রানের ইনিংস খেলেছেন। এ ছাড়াও পাওয়ারপ্লেতে দ্রুত রান তোলার বিচারে লিটন ছড়িয়ে গেছেন বিশ্বের সেরা সব ওপেনারকে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর জরিপে বলা হয়েছে, টি-টোয়েন্টিতে ৭০০ বল মোকাবিলা করেছেন এমন ওপেনারদের মধ্যে তার স্ট্রাইক রেট এখন সবচেয়ে বেশি অর্থাৎ ১৪২.৫৭। শীর্ষে উঠতে তিনি পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কককে। এই প্রোটিয়া ওপেনারদের স্ট্রাইক রেট ১৪১.৫১।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা