× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিবাদে জড়িয়ে শাস্তি পেলেন আসিফ-ফরিদ

খেলাধুলা ডেস্ক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২২ ১৫:১৫ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৯:১১ পিএম

বিবাদে জড়িয়ে শাস্তি পেলেন আসিফ-ফরিদ

এশিয়া কাপে আফগানিস্তান-পাকিস্তান ম্যাচে বিবাদে জড়িয়ে শাস্তি পেলেন আসিফ আলি ও ফরিদ আহমেদ। 

আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করায় দুই দেশের দুই ক্রিকেটারকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। 

এক বিজ্ঞপ্তিতে আইসিসি এই খবর নিশ্চিত করেছে।

পাকিস্তান অলরাউন্ডার আসিফ আলি ও আফগান পেসার ফরিদ আহমেদের বিরুদ্ধে আচরণবিধির ২.২.১২ ধারা ভাঙার অভিযোগ করা হয়েছিল। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের করা এই অভিযোগে দুই ক্রিকেটারই দোষ স্বীকার করে নেওয়ায় এ ব্যাপারে আর শুনানির প্রয়োজন পড়েনি।

আফগান পেসার ফরিদ আহমেদ আসিফ আলিকে আউট করার পর আক্রমণাত্মক স্লেজিং করে উদযাপনে মাতেন। ফরিদ আহমেদ এগিয়ে এসে কিছু একটা বলতে গেলে ঠিক তখনই আসিফ আলি মেজাজ হারিয়ে ফেলেন।

পাকিস্তানের ইনিংসের ১৯তম ওভারে আফগান পেসার ফরিদ আহমেদ পাকিস্তানি ব্যাটার আসিফ আলিকে আউট করে উগ্র উদযাপন করেন তার সামনে গিয়ে। তাতেই বিরক্ত হয়ে যান আসিফ। প্রথমে ফরিদকে ধাক্কা দেন, তারপর ব্যাট উঁচিয়ে তার দিকে এগিয়ে যান।

প্রবা/আরএম/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা