× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শামীমের ব্যাটে সম্মানজনক সংগ্রহ বাংলাদেশের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৩ ১৫:৩৮ পিএম

আপডেট : ৩১ মার্চ ২০২৩ ১৬:০২ পিএম

শামীমের ব্যাটে সম্মানজনক সংগ্রহ বাংলাদেশের

প্রথম দুই টি-টোয়েন্টিতে দাপুটে জয়ে সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। তৃতীয় টি-টোয়েন্টিতে প্রথম ওভারে দারুণ শুরু এনেছিল। ওই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ওভারের প্রথম বলে ফেরেন লিটন দাস। রনি তালুকদার-নাজমুল হোসেন শান্তরাও দলের হাল ধরতে পারেননি। শামীম পাটোয়ারী এক প্রান্ত আগলে রাখেন। তার ৫১ রানে ভর করে ১২৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

শুক্রবার (৩১ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু থেকেই মারমুখী ছিল বাংলাদেশ। লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্তরা সবাই ছক্কা হাঁকাতে গিয়েই ক্যাচ আউট হয়েছেন।

এমনকি সাকিব আল হাসান-তাওহিদ হৃদয়রাও আউট হয়েছেন ক্যাচ তুলে। বাংলাদেশের মাত্র ৪ জন ব্যাটার নিজেদের রান নিতে পেরেছিলেন দুই অঙ্কের কোটায়। রনি তালুকদারের ১৪ রান বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। এ ছাড়াও তাওহিদ হৃদয় ১২ ও নাসুম আহমেদের ব্যাটে আসে ১৩ রান।

বাংলাদেশের হয়ে আজ অভিষেক ম্যাচ খেলতে নেমেছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। ২০১৯ সালের পর এই প্রথম বাংলাদেশের একাদশে কোনো লেগ স্পিনার জায়গা পেয়েছেন।

আয়ারল্যান্ডের হয়ে মার্ক অ্যাডায়ার শিকার করেন ২৫ রানে তিন উইকেট। অভিষিক্ত ম্যাথু হ্যামফ্রিজের শিকার ১০ রানে দুই উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ- ১২৪/১০ ( শামীম ৫১*, রনি ১৪, অ্যাডায়ার ৩/২৫)


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা