× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হ্যাজলউড-ম্যাক্সওয়েলকে শুরুতে পাচ্ছে না আরসিবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ মার্চ ২০২৩ ১৩:১১ পিএম

আপডেট : ৩১ মার্চ ২০২৩ ১৩:১১ পিএম

হ্যাজলউড-ম্যাক্সওয়েলকে শুরুতে পাচ্ছে না আরসিবি

আজ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আগামী ২ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি)। তবে সে ম্যাচে দলটি দুই অস্ট্রেলিয়ান তারকা জশ হ্যাজলউড ও গ্লেন ম্যাক্সওয়েলের সার্ভিস পাচ্ছে না। পায়ে হাড় ভাঙায় এখনও পুরোপুরি সেরে ওঠেননি ম্যাক্সওয়েল। অন্যদিকে অ্যাকিলিস সমস্যায় প্রথম লেগ মিস করবেন হ্যাজলউড।

গতকালই জানা গিয়েছিল চোটের কারণে এই আসরের শুরুর দিকে খেলা হচ্ছে না হ্যাজলউডের। গত মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১২ ম্যাচে ২০ উইকেট নেওয়া হ্যাজলউডকে নিশ্চিতভাবেই মিস করবে তার দল। তবে চোট কাটিয়ে ফেরার কথাও জানিয়েছেন তিনি। বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিকঠাক চলছে। আগামী দুই সপ্তাহ কীভাবে যায় তার উপর নির্ভর করে আমি ১৪ এপ্রিল আইপিএলের উদ্দেশ্যে যাত্রা করব। পরে ভারতে আরও এক সপ্তাহ অনুশীলন করে নিজেকে প্রস্তুত করব।’

আরও পড়ুন: এক মাস পরই আর্জেন্টিনায় ফুটবল বিশ্বকাপ!

তিনি আরও বলেন, ‘টি-টোয়েন্টির জন্য আপনার খুব বেশি চাপ নেওয়ার প্রয়োজন নেই। সম্ভবত পূর্ণ গতিতে এক বা দুটি সেশন করলেই সম্ভবত আমি খেলতে পারব।’

অন্যদিকে ম্যাক্সওয়েলেরও প্রায় একই অবস্থা। গত নভেম্বরে এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে অদ্ভুত এক দুর্ঘটনায় পড়ে পা ভেঙেছিল অস্ট্রেলীয় অলরাউন্ডারের। সেই ভাঙা পা জোড়া লাগলেও এখনো পুরোপুরি সেরে ওঠেননি তিনি। ফলে হ্যাজেলউডের মতো শুরুর পর্ব মিস করতে পারেন তিনিও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা