× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপেও ‘হাইব্রিড মডেল’ চান শেঠি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ মার্চ ২০২৩ ১১:৪৪ এএম

আপডেট : ৩১ মার্চ ২০২৩ ১২:৫০ পিএম

বিশ্বকাপেও ‘হাইব্রিড মডেল’ চান শেঠি

কদিন ধরেই শোনা যাচ্ছিল এবারের এশিয়া কাপ হবে ‘হাইব্রিড মডেলে’। অর্থাৎ সবাই আয়োজক দেশ পাকিস্তানে খেলতে এলেও ভারতের ম্যাচগুলো হবে ভিন্ন কোনো দেশে। এবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নাজাম শেঠি। একই সঙ্গে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপেও হাইব্রিড মডেল দাবি করেছেন আইসিসির কাছে।

আরও পড়ুন : মেসি সতীর্থের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

এ মাসের শুরুতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে আলোচনার সময়, পিসিবি স্পষ্ট করে জানিয়েছে, ভারত বিশ্বকাপের সময়ও এ মডেলটি অনুসরণ করা হবে বলে আশা করেন তারা। কেননা বিষয়টি এখনই পরিষ্কার না করা হলে ২০২৫ সালে পাকিস্তানের মাটিতে হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এ ধরনের সমস্যা তৈরি হতে পারে।

এসব নিয়ে শেঠি বলেন, ‘ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার জন্য যে-কেউ বিতর্কের সূত্রপাত করতে পারে। এবং পাকিস্তান সরকার যদি আমাদের ভারতে না খেলতে বলে, তবে আমাদের হাইব্রিড মডেলের দিকে তাকাতে হবে। তা ছাড়া ভারত যদি এশিয়া কাপের ম্যাচ খেলতে এখানে না আসে, তাহলে পাকিস্তানের জনগণ পিসিবিকে জিজ্ঞাসা করতে পারে কেন পাকিস্তান ভারতে খেলতে গিয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা