× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপের আশা বাঁচাতে জয়ই দরকার শ্রীলঙ্কার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ মার্চ ২০২৩ ০৪:২০ এএম

আপডেট : ৩১ মার্চ ২০২৩ ০৫:০৬ এএম

বিশ্বকাপের আশা বাঁচাতে  জয়ই দরকার শ্রীলঙ্কার

নিউজিল্যান্ডের কাছে ওয়ানডেতে হেরেই ঘটেছে বিপত্তি। ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার সরাসরি খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দ্বিতীয় এক দিনের ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি। ক্রাইস্টচার্চের বৃষ্টিতে ভেসে গেছে দুদলের লড়াই। অথচ এ ম্যাচে জয়টা খুব দরকারি ছিল লঙ্কানদের জন্য। জয়টা জরুরি ছিল সরাসরি বিশ্বকাপে খেলার লড়াইয়ে টিকে থাকার জন্য।

মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো বিপদ ঘটেছে আরও। অকল্যান্ডে প্রথম ওয়ানডে তো কিউইদের কাছে হেরেই গেছেন লঙ্কানরা। তার সঙ্গে খারাপ খবর আছে আরও একটি। নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে পারেনি শ্রীলঙ্কা। এক ওভার তারা করেছে নির্ধারিত সময় শেষে। স্লো ওভার রেটের অপরাধে বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট তালিকা থেকে একটি পয়েন্টও কেটে নিয়েছে আইসিসি।

আরও পড়ুন : রোহিতের কষ্টকথা

আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে মাঠে নামছে শ্রীলঙ্কা। প্রতিপক্ষ সেই নিউজিল্যান্ড। সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্ন জিইয়ে রাখতে হলে আজ হ্যামিল্টনে জয়ের কোনো বিকল্প নেই শ্রীলঙ্কার সামনে। 

আজ জিততে পারলে শ্রীলঙ্কা পাবে ১০ পয়েন্ট। সেটা হলে সব মিলিয়ে ৯১ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হটিয়ে তালিকার আটে উঠে যাবেন অতিথিরা। আর ৮৮ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলবেন ক্যারিবিয়ানরা। এখন ৮১ পয়েন্ট নিয়ে আটে রয়েছেন লঙ্কানরা।

এখানেই শেষ নয়। শুধু জিতলেই হবে না, শ্রীলঙ্কাকে তাকিয়ে থাকতে হবে দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের ম্যাচের দিকেও। কামনা করতে হবে তাদের হার। প্রোটিয়া ও আইরিশরা যদি তাদের বাকি ম্যাচ হেরে যায়। তাহলে বিশ্বকাপের অটোমেটিক কোয়ালিফিকেশন স্পটে চলে যাবে ক্যাপ্টেন দাসুন শানাকার দল। কিন্তু নিউজিল্যান্ড এখন যে ফর্মে রয়েছে, তাতে করে ম্যাচ জেতা সফরকারীদের জন্য কঠিনই। তার ওপর খেলা আবার ব্ল্যাক ক্যাপদের ঘরের মাঠে!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা