× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খলিলের স্মৃতিচারণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ মার্চ ২০২৩ ০০:৩৪ এএম

আপডেট : ৩১ মার্চ ২০২৩ ০০:৩৯ এএম

খলিলের স্মৃতিচারণ

বাবার ইচ্ছে ছিল ছেলে বড় ডাক্তার হোক। কিন্তু যাকে নিয়ে স্বপ্ন সেই ছেলেই মজেছেন ক্রিকেটে। বল করতে পারলেই যেন তার শান্তি, ঘরের কাজে মন নেই একদম। মায়ের ছিল তাই বিস্তর অভিযোগ, বাবা সেটি শুনতেন, ছেলেকে শাসন করতেন। কখনও বেল্ট দিয়েও মারতেন।

তবুও মাঠবিমুখ করতে পারেননি ছেলেকে। সেইসব দিনের স্মৃতিচারণ করেছিলেন খলিল আহমেদ। নাছোড়বান্দা খলিল এখন নিয়মিত আইপিএল খেলেন, সুযোগ হয়েছিল জাতীয় দলের জার্সিতেও।

আরও পড়ুন : সাগরিকায় রেকর্ডময় এক দিন

সানরাইজার্স হায়দরাবাদের তারকা পেসার বলেছিলেন, ‘বাবাকে ক্রিকেট খেলার কথা বলতেই রেগে যেতেন। উনি চাইতেন পড়াশোনা করি। ক্রিকেট খেলতে গিয়েছি শুনলেই বেল্ট দিয়ে মারতেন। সারা শরীরে দাগ পড়ে যেত। রাতে আপুরা সেই ক্ষতস্থানের যত্ন নিতেন।’

পেসার খলিলের বাবা আসলে কম্পাউন্ডার ছিলেন। তিনি চাইতেন ছেলে ডাক্তার হোক। কিন্তু ছেলের ভবিষ্যৎ ভেবে যে সিদ্ধান্ত সেটি ক্রিকেটার হয়ে ঘুচিয়ে দিয়েছেন খলিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা