× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২০ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে আফগানিস্তান

খেলাধুলা ডেস্ক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২২ ২২:১৯ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৯:১১ পিএম

২০ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে আফগানিস্তান

মাত্র ২০ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়েছে আফগানিস্তান। মাত্র ৫.৫ ওভারে এতগুলো উইকেট হারিয়ে দিশেহারা মোহাম্মদ নবির দল।

জিততে হলে ৮৫ বলে করতে হবে ১৫৩ রান।

২১৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে মাঠে নেমে মাত্র ১ রানে ২ উইকেট হারায় দলটি। শুরুতেই ফেরেন হযরতউল্লাহ জাজাই। তিনি খেলেন মাত্র ৪ বল। কিন্তু রানের খাতা খোলার আগেই ভুবনেশ্বর কুমারের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন সাজঘরে।

রহমানুল্লাহ গুরবাজ এসেই ফেরেন। রানের খাতা খেলা হয়নি তারও। করিম জানাত ৪ বল খেলে করেন ২ রান। ভুবনেশ্বর কুমারের বলে কোহলির তালুবন্দি হয়ে ফেরেন তিনি। নজিবুল্লাহ জাদরানকেও এলবিডব্লিউ করে ফেরান ভুবনেশ্বর। রানের খাতা খোলা হয়নি এই ব্যাটারেরও।

আফগান দলপতি মোহাম্মদ নবি অবশ্য ৭ বলে ৭ রান তুলতে পেরেছেন। আর্শদিপ সিংয়ের বলে এলবি হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি।

এর আগে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান আফগান অধিনায়ক নবি। দুই ওপেনার বিরাট কোহলি আর লোকেশ রাহুলের ঝোড়ো ব্যাটিংয়ে মাত্র দুই উইকেট হারিয়ে ২১২ রান তোলে ভারত।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পায় ভারত। বিরাট কোহলি আর লোকেশ রাহুল মিলে তোলেন ১১৯ রান। ফরিদ খানের বল খেলতে গিয়ে আউট হন রাহুল। তার ক্যাচটি ধরেন নাজিবউল্লাহ জাদরান। 

৪১ বলে ৬ চার ও ২ ছয়ে ৬২ রান করেন ভারত ওপেনার। ফাইনলেগে নান্দনিক শট দিয়ে ইনিংস শুরু করা সূর্যকুমার যাদব ফিরে যান পরের বলেই। এক ওভারে ১৪ রান দিলেও ২ উইকেট নিয়ে আফগানিস্তানকে আশার আলো দেখান ফরিদ।

২ উইকেট পড়ে যাওয়ার পর টিম ইন্ডিয়ার রানের চাকার গতি কিছুটা কমে। তবে দ্রুতই তা পুষিয়ে নেন বিরাট কোহলি। আফগান বোলারদের পিটিয়ে সেঞ্চুরিখরা কাটানোর দিকে এগোতে থাকেন তিনি। অতপর ৫৩ বলে ১১ চার ও ৪ ছয়ে শতক হাঁকান সময়ের সেরা তারকা। আন্তর্জাতিক ক্রিকেটে তার সেঞ্চুরিসংখ্যা এখন ৭১টি।

খেলার শেষ পর্যন্ত অবশ্য তিনি ক্রিজেই ছিলেন। শেষ সময়ে ক্রিকেট বিশ্ব নতুন করে কোহলি তাণ্ডব দেখতে পায়। মাত্র ৬১ বল খেলে কোহলি করেছেন ১২২ রান। ঋষভ পন্থ ১৬ বল খেলে করেছেন ২০ রান।

প্রবা/আরএম/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা